1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বিশ্বে করোনায় মৃত্যু-শনাক্ত কমেছে

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ আগস্ট, ২০২১
Spread the love

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যু কমেছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৬৬৬ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন পাঁচ লাখ ৮২ হাজার ১৬৮ জন। এই সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন চার লাখ ৭৫ হাজার ৬৪০ জন।

এর আগের ২৪ ঘণ্টায় মারা যান ১০ হাজার ২০৫ জন। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হন ছয় লাখ ৮২ হাজার ২০২ জন। আর সুস্থ হন পাঁচ লাখ ১২ হাজার ২২১ জন।

রোববার (২২ আগস্ট) সকাল সোয়া ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ কোটি ২১ লাখ তিন হাজার ৯১৫ জনের। এর মধ্যে মারা গেছেন ৪৪ লাখ ৩৫ হাজার ৫১৯ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ১৮ কোটি ৯৭ লাখ ৩৪ হাজার ৮২১ জন।

করোনা সংক্রমণ ও মৃত্যুতে এখনও বিশ্বে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা তিন কোটি ৮৫ লাখ ১৯ হাজার ২৯৪ জনে। এর মধ্যে ছয় লাখ ৪৪ হাজার ৮৪০ জন মারা গেছেন। এছাড়া সুস্থ হয়েছেন তিন কোটি চার লাখ ৬৩ হাজার ৫৬ জন।

সংক্রমণে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত শনাক্তের সংখ্যা তিন কোটি ২৪ লাখ ২৩ হাজার ৫৪৯ জনে। এর মধ্যে মারা গেছেন চার লাখ ৩৪ হাজার ৩৯৯ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন তিন কোটি ১৬ লাখ ২৯ হাজার জন।

সংক্রমণের তালিকায় তৃতীয় কিন্তু মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে করোনা শনাক্তের সংখ্যা দুই কোটি পাঁচ লাখ ৫৬ হাজার ৪৮৭ জন। এর মধ্যে মারা গেছেন পাঁচ লাখ ৭৪ হাজার ২৪৩ জন। আর সুস্থ হয়েছেন এক কোটি ৯৪ লাখ ৩১ হাজার ১৯৭ জন।

সংক্রমণের এ তালিকায় এরপরের স্থানগুলোতে রয়েছে রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, তুরস্ক, আর্জেন্টিনা, কলম্বিয়া, স্পেন, ইরান ইতালি।

সংক্রমণের তালিকায় ২৭ নম্বরে রয়েছে বাংলাদেশ। এখন পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৫৭ হাজার ১৯৪ জন। আর এতে মারা গেছেন ২৫ হাজার ১৪৩ জন। করোনা থেকে সেরে উঠেছেন ১৩ লাখ ৫৫ হাজার ৪২১ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares