1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আবারও হালি দিয়ে পিএসজির হ্যাটট্রিক জয় - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

আবারও হালি দিয়ে পিএসজির হ্যাটট্রিক জয়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২১ আগস্ট, ২০২১
Spread the love

লিওনেল মেসি, সার্জিও রামোস, জিয়ানলুইজি ডনারুম্মাদের দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। তবে তাদের মাঠে নামার আগেই একের পর এক ম্যাচ জিতে চলেছে প্যারিসের ক্লাবটি। ফ্রেঞ্চ লিগ ওয়ানে টানা তিন ম্যাচ জিতে শুভসূচনাই করেছে তারা।

শুক্রবার রাতে ব্রেস্তের মাঠে খেলতে গিয়ে ৪-২ গোলের জয় নিয়ে ফিরেছে মাউরিসিও পচেত্তিনোর শিষ্যরা। লড়াইয়ের আভাস দিয়েও শেষ পর্যন্ত হালি হজম করতে হয়েছে ব্রেস্তকে। এর আগের ম্যাচে স্ত্রাসবার্গকেও ৪-২ গোলে হারিয়েছিল পিএসজি। আর লিগের প্রথম ম্যাচে ত্রয়েসের বিপক্ষে তাদের জয় ছিল ২-১ গোলের।

পিএসজির হ্যাটট্রিক জয়ে একটি করে গোল করেছেন আন্দের হেরেরা, কাইলিয়ান এমবাপে, ইদ্রিসা গুইয়ে ও অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের দুই ম্যাচ ড্র করা ব্রেস্তের গোল দুটি করেন ফ্রাঙ্ক হোনোরাত ও স্টিভ মুনি।

ম্যাচের ২৩ মিনিটের সময় প্রথম গোলটি করেন হেরেরা, ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন এমবাপে। বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটের সময় একটি গোল শোধ করে দেন হোনোরাত।

দ্বিতীয়ার্ধে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুই দলই। সফল হয় পিএসজি, ৭৩ মিনিটের সময় স্কোরলাইন ৩-১ করেন গুইয়ে। তবে ৮৫ মিনিটের মাথায় গোল করে ম্যাচ জমিয়ে তোলেন মুনি।

শেষ পর্যন্ত অবশ্য আর বিপদ ঘটেনি পিএসজির। উল্টো ৯০ মিনিটের সময় হালিপূরণ করেন ডি মারিয়া, পিএসজি পায় ৪-২ গোলের জয়। এ নিয়ে টানা তৃতীয় জয়ে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে পিএসজি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares