1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন : কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

সাম্প্রদায়িক শক্তির ষড়যন্ত্রের ব্যাপারে সতর্ক থাকুন : কাদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
Spread the love

আফগানিস্তানের রাজনৈতিক পরিবর্তনের ফলে বাংলাদেশে যাতে কোনো সাম্প্রদায়িক শক্তি মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার (১৮ আগস্ট) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ‘প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে বঙ্গবন্ধুর দর্শন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভা এবং করোনাভাইরাস প্রতিরোধী সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

আফগানিস্তানের নাম উল্লেখ না করে ওবায়দুল কাদের বলেন, ষড়যন্ত্র চলছে। দক্ষিণ এশিয়ার একটি দেশে রাজনৈতিক পরিবর্তনে অনেকেই স্বপ্ন দেখছেন। মনে রাখবেন রক্ত দিয়ে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। যে কোনো ষড়যন্ত্রকে মোকাবিলা করতে হবে। কোনো সাম্প্রদায়িক শক্তি এখানে যাতে মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, আন্দোলনের নামে বিএনপি কোথায় পৌঁছেছে সেটি গতকাল চন্দ্রিমা উদ্যানে তাদের তাণ্ডব থেকে প্রমাণিত হয়। তারা পুলিশের ওপর ইট-পাটকেল ছুড়েছে। এখানে ষড়যন্ত্রের কোনো ঠাঁই নেই। সব ষড়যন্ত্র মোকাবিলা করে শেখ হাসিনার নেতৃত্বে আমরা সোনালি সোপানে পৌঁছাব।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন সম্পর্কে আমার বক্তব্যের সমালোচনা করেছেন। এটি আমার কথা নয়, আমি হাওয়া থেকে পাইনি। এটি খালেদা জিয়ার জীবনী থেকে পাওয়া, খালেদা জিয়ার জীবনী থেকে ৬টি জন্মদিন পাওয়া। সর্বশেষ আমরা দেখলাম টিকার রেজিস্ট্রেশনে খালেদা জিয়ার জন্মদিন আরেকটি। তারা ১৫ আগস্ট খালেদা জিয়ার ভুয়া জন্মদিনে কেক কাটেনি কিন্তু মিলাদ দিয়েছে। তারা ভুয়া জন্মদিন থেকে সরে আসেনি। আমি মির্জা ফখরুলের কাছে জানতে চাই ৬টির মধ্যে কোনটি খালেদা জিয়ার প্রকৃত জন্মদিন, এটি জাতি জানতে চায়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মাকসুদ কামাল।

এ সময় বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares