1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মালয়েশিয়ার অন্তবর্তী সরকারের প্রধান হলেন মুহিউদ্দিন - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মালয়েশিয়ার অন্তবর্তী সরকারের প্রধান হলেন মুহিউদ্দিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
Spread the love

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি নিয়ে দেশটির অন্তবর্তী সরকারের প্রধান হয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। দেশটির সংবাদ মাধ্যমসমূহের বরাত দিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বেলা সাড়ে ১২টার পর মন্ত্রিসভার বৈঠকের পর মালয়েশিয়ার রাজা আল সুলতান আব্দুল্লাহর কাছে পদত্যাগপত্র পেশ করেন মুহিউদ্দিন। তার এই পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিসভারও পতন ঘটল।

রাজা তার পদত্যাগপত্র গ্রহণ করেন এবং আগামী নির্বাচন হওয়ার আগ পর্যন্ত মালয়েশিয়ার অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে তাকে দায়িত্ব পালনের প্রস্তাব দিলে তা গ্রহণ করেন মুহিউদ্দিন ইয়াসিন।

মালয়েশিয়ার রাজনীতি বিশ্লেষকরা বলছেন, মালয়েশিয়ার বর্তমান রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা-বিভক্তি বর্তমানে চরম পর্যায়ে রয়েছে এবং নির্বাচনের আগ পর্যন্ত অন্তবর্তীকালীন সরকারের প্রধান হিসেবে অপেক্ষাকৃত যোগ্য কোনো বিকল্প না থাকায় তাকে নিয়োগ দিয়েছেন রাজা।

এদিকে সোমবার বেলা ৩ টার দিকে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলে ভাষণ দিয়েছেন মুহিউদ্দিন ইয়াসিন। সেই ভাষণে তিনি বলেন, ‘আমি চাইলে অসদুপায় অবলম্বন করে দেশের প্রধানমন্ত্রী হিসেবে পদ ধরে রাখতে পারতাম; কিন্তু এভাবে আমি ক্ষমতায় থাকতে চাইনি। যতদিন প্রধানমন্ত্রীর পদে ছিলাম, কোনো দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট হইনি, দেশের স্বাধীনতা ও বিচার ব্যবস্থাবিরোধী কোনো কাজে যুক্ত থাকিনি।’

‘যেসব অভিযোগ আমার বিরুদ্ধে এসেছে…মহামারির কারণে গোটা বিশ্ব বিপর্যস্ত অবস্থায় রয়েছে। মালয়েশিয়াও তার বাইরে নয়।’

‘আমি আশা করব, আগামীতে নির্বাচনের মাধ্যমে যে সরকার গঠন হবে, সেটি মালয়েশিয়াকে বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় নেতৃত্বদানে সক্ষম হবে।’

২০২০ সালে মালয়েশিয়ার পার্লামেন্ট দেওয়ান রাকাইয়েতের সদস্যদের ভোটে জিতে দেশটির ক্ষমতাসীন জোট সরকারের প্রধানমন্ত্রীর পদে আসীন হয়েছিলেন মালয়েশিয়ার রাজনৈতিক দল মালয়েশিয়ান ইউনাইটেড ইনডিজেনাস পার্টির (এমইউআইপি) নেতা মুহিউদ্দিন ইয়াসিন। তবে তার পক্ষে ও বিপক্ষে পড়া ভোটের ব্যাবধান ছিল একদমই অল্প।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares