1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
৩০ মিনিটেই শেষ মেসির জার্সি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

৩০ মিনিটেই শেষ মেসির জার্সি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
Spread the love

নানা জল্পনা-কল্পনা শেষে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তিনি পিএসজির হয়ে দুই বছরের চুক্তি স্বাক্ষর করেছেন। পিএসজিতে ৩০ নম্বর জার্সিতে দেখা যাবে লিওনেল মেসিকে। ফুটবলের এই মহাতারকাকে দলে ভেড়ানোর একদিনের মধ্যেই সুফল পেতে শুরু করেছে ফ্রান্সের এই ক্লাবটি।

মেসি পিএসজিতে আসছেন। এমন খবরে আনন্দ-উচ্ছ্বাসের ঝড় বইছে ফ্রান্সজুড়ে। সমর্থকরা বাঁধভাঙা উল্লাসে মেতেছেন। এরইমধ্যে শুরু হয়েছে মেসির জার্সি নিয়ে কাড়াকাড়ি। আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পরই নিজেদের অফিসিয়াল স্টোরে শুরু হয় জার্সি নিয়ে কাড়াকাড়ি। মাত্র ৩০ মিনিটের মধ্যেই মেসির সব জার্সি শেষ হয়েছে!

বার্সেলোনার সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হয়ে গিয়েছিল গত জুনের শেষেই। এরপর নতুন চুক্তির সম্ভাবনাও শেষ হয়ে যায়। তখন থেকেই শুরু হয় আর্জেন্টাইন এই তারকাকে দলে ভেড়ানোর প্রতিযোগিতা। অবশেষে আসে সেই মাহেন্দ্রক্ষণ। অপেক্ষার অবসান ঘটে প্যারিসবাসীর। স্থানীয় সময় মঙ্গলবার (১০ আগস্ট) বিকেলেই মেসি পৌঁছান প্যারিসে। এরপর চুক্তির আনুষ্ঠানিকতা সেরে পিএসজি নিজেদের পেজে আনুষ্ঠানিক ঘোষণা দেয় রাতে।

এরপরই শুরু হয় পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে সমর্থকদের ঢুঁ মারা। ঝড়ের বেগে মেসির জার্সি কিনতে শুরু করেন তারা। মাত্র ত্রিশ মিনিটের ব্যবধানে মেসির ৩০ নম্বর জার্সি ফুরিয়ে যায়। এ সময় জার্সির দাম ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। অন্য সময় পিএসজির অন্য খেলোয়াড়ের জার্সির জন্য ১০৭.৯৯ ইউরো দাম হলেও মেসির জার্সির দাম হাঁকা হয়েছিল ৫০ ইউরো বেশি। ১৫৭.৯৯ ইউরো দামে বিক্রি করা হয় এই জার্সি। যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ১৫ হাজার ৭২০ টাকায়। পিএসজির অন্য খেলোয়াড়দের জার্সির মূল্য স্বাভাবিকভাবে ১০৭.৯৯ ইউরো। বাংলাদেশি মুদ্রায় যা ১০ হাজার ৭৪৫ টাকার মতো।

তবে মহাতারকা মেসি বলে কথা। তাইতো দাম বেশি হলেও চাহিদার কমতি ছিল না। মুহূর্তেই শেষ হয়ে গেছে সব জার্সি। তবে সময় যতো গড়াবে মেসির ৩০ নম্বর জার্সির মূল্যটা আরও বেড়ে গেলে অবাক হওয়ার কিছুই থাকবে না!

এর আগে বার্সায় শুরুতে এই ৩০ নম্বর জার্সি পরেই খেলেছেন মেসি। বার্সার হয়ে প্রথম গোলটিও তিনি ৩০ নম্বর জার্সিতেই করেছিলেন।

এদিকে পিএসজিতে যোগ দিয়ে প্রথম সংবাদ সম্মেলন করেছেন মেসি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‌’এখানে নেইমার আছে। আমাদের লক্ষ্য এক। আমরা অনেক বছর আলাদা ছিলাম, কিন্তু আমার মনে হয় আমরা একসঙ্গে খেললেই ভালো হয় ব্যাপারটা। আমাদের লক্ষ্য থাকবে শিরোপা জেতা।‌’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares