1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

গাইবান্ধায় ভুঁয়া এমবিবিএস ডাক্তার গ্রেফতার

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধ দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
Spread the love

এস এম শাহাদৎ হোসাইন গাইবান্ধা জেলা প্রতিনিধ দৈনিক শিরোমণিঃ গাইবান্ধায় এমদাদুল হক (৪৯) নামের এক ভুঁয়া এমবিবিএস ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। এমদাদুল কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার নাখারগঞ্জ চওড়াটারী গ্রামের ময়েন উদ্দীনের ছেলে। সুন্দরগঞ্জ উপজেলায় কর্মরত কেমিকো ফার্মাসিউটিক্যাল’র প্রোডাকশন অফিসার জুলফিকার হাবীবের মোটরসাইকেল নিয়ে বাড়ী যাওয়ার কথা বলে নাপত্তা হওয়ার অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে এমদাদুল হককে গ্রেফতার করে। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বুলবুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কের গাইবান্ধা সদর উপজেলার মৌজা মালিবাড়ি এলাকা থেকে এমদাদুল হককে গ্রেফতার করে। এমদাদুল হক দীর্ঘদিন ধরে জামাল হোসেন নাম ব্যবহার করে নিজেকে এমবিবিএস, এফসিপিএস (ফিজিক্যাল এ্যান্ড রিহ্যাবিলিটেশন) পরিচয় দিয়ে সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ, মীরগঞ্জ, বামনডাঙ্গা, ছাইতানতলা, ডোমেরহাট, মন্ডলেরহাট, সীচাবাজারসহ বিভিন্ন পয়েন্টে ঔষধ বিক্রেতাদের মাধ্যমে প্রচার-প্রচারণার করে চিকিৎসার সেবার নামে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও চাকরি দেওয়ার নামে বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা অভিযোগ রয়েছে। গত ৩১ জুলাই ছাইতানতলা বাজার থেকে কেমিকো ফার্মাসিউটিক্যাল’র প্রোডাকশন অফিসার জুলফিকার হাবীবের মোটরসাইকেল নিয়ে বাড়ী যাওয়ার কথা বলে আতœগোপন করেন। পরে নানাভাবে টালবাহনা করতে থাকলে জুলফিকার হাবীব থানায় অভিযোগ দায়ের করেন। এ অভিযোগের তদন্ত করতে গিয়ে পুলিশ জানতে পারেন এমদাদুল হক একজন ভুঁয়া ডাক্তার। তার কোন ডাক্তারি সার্টিফিকেট নেই। তিনি এক সময় ঢাকায় এক ডায়াগনস্টিক সেন্টারে কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান বলেন, এমদাদুল হককে মঙ্গলবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি