1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: খাদ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

সকলের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ: খাদ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
Spread the love

করোনাভাইরাস সম্পর্কে জনসাধারণের মধ্য সচেতনতা বেড়েছে। আর সে কারণে টিকাদান কেন্দ্রে টিকা নিতে আসা মানুষের ভীড় বেড়েছে। পর্যায়ক্রমে দেশের সকল মানুষের জন্য টিকা নিশ্চিত করতে সরকার অঙ্গীকারাবদ্ধ বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার।

বুধবার (১১ আগস্ট) নিয়ামতপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ‘হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির’ সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানের শুরুতে শোকাবহ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ঘাতকের হাতে নির্মম হত্যাকাণ্ডের শিকার সকলের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

সাধন চন্দ্র মজুমদার বলেন, টিকা নিয়ে হতাশার কোন কোন কারণ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিক দেশের মানুষের সেবার জন্য কাজ করছেন। তিনি সকল সেক্টরের জন্য করোনাকালে ক্ষতিগ্রস্তদের জন্য প্রণোদনার ব্যবস্থা করেছেন।

খাদ্যমন্ত্রী বলেন, ভ্যাকসিন নেওয়ার পরও মাস্ক পড়া এবং স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এটা না করলে করোনার সংক্রমণ ঠেকানো সম্ভব হবে না। তিনি বলেন, টিকাদানের শুরুতে একটি মহল টিকা নিয়ে অপপ্রচার করেছিল। এখন তারা অনেকেই টিকা নিচ্ছেন। এসময় টিকা নিয়ে জনসাধারণকে কোন অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ারও আহবান জানান তিনি।

তিনি আরও বলেন, হাসপাতাল একটি সেবামূলক প্রতিষ্ঠান। এখানে যারা রোগী হিসেবে আসেন তারা যেন সঠিক সেবা পান তা নিশ্চিত করতে সচেষ্ট হতে হবে। এসময় তিনি ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়মিত হাসপাতাল পরিদর্শনেরও আহবান জানান।

উপজেলা নির্বাহী অফিসার জয়া মারীয়া পেরেরা, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আইউব হোসাইন মন্ডল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. নাদিরা বেগম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মুহাম্মদ তোফাজ্জেল হোসেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর অনুষ্ঠানে বক্তৃতা করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares