1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার মানুষ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

টিকার আওতায় এসেছে দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার মানুষ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১১ আগস্ট, ২০২১
Spread the love

এখন পর্যন্ত দেশের ১ কোটি ৯৬ লাখ ৭১ হাজার ৬২০ মানুষ করোনাভাইরাসের টিকার আওতায় এসেছে। এর মধ্যে প্রথম ডোজ টিকা নিয়েছেন ১ কোটি ৪৭ লাখ ৬৯ হাজার ৪৪৭ জন। আর ৪৯ লাখ ২ হাজার ১৭৩ জন নিয়েছেন দ্বিতীয় ডোজের টিকা।

স্বাস্থ্য অধিদফতরের পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ পর্যন্ত প্রথম ডোজ টিকা নেয়ার মধ্যে পুরুষ ৮৬ লাখ ৪৩ হাজার ৫০ জন, আর নারী ৬১ লাখ ২৬ হাজার ৩৯৭ জন রয়েছেন। দ্বিতীয় ডোজ টিকা নেয়ার মধ্যে রয়েছেন পুরুষ ৩০ লাখ ৯৮ হাজার ৬৩ আর নারী ১৮ লাখ ৪ হাজার ১১০ জন।

এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন ১ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬০ জন। আর চীনের সিনোফার্মের টিকা নিয়েছেন ৭০ লাখ ৩৯ হাজার ১৮৩ জন।

এ ছাড়া ৭৭ হাজার ৮৪৫ জন নিয়েছেন ফাইজার-বায়োএনটেকের টিকা। আর মডার্নার টিকা নিয়েছেন ২০ লাখ ৭৫ হাজার ৫৩২ জন।

অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহীতাদের মধ্যে ৪৬ লাখ ৫৮ হাজার ৯৯৭ জন দ্বিতীয় ডোজ এবং ৫৮ লাখ ২০ হাজার ৩৩ জন প্রথম ডোজ নিয়েছেন।

এদিকে চীনের সিনোফার্মের টিকা গ্রহণকারীদের মধ্যে ৬৮ লাখ ২৭ হাজার ৩৮৩ জন প্রথম ডোজ এবং ২ লাখ ১১ হাজার ৮০০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

অপরদিকে ঢাকার ৭টি কেন্দ্রে ফাইজার-বায়োএনটেকের টিকা নিয়েছেন ৭৭ হাজার ৮৪৫ জন। এই টিকা গ্রহণকারীদের মধ্যে ৫০ হাজার ২৫৫ জন প্রথম ডোজ এবং ২৭ হাজার ৫৯০ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

এ ছাড়া মডার্নার টিকা গ্রহণকারীদের মধ্যে ২০ লাখ ৭১ হাজার ৭৬৪ জন প্রথম ডোজ এবং ৩ হাজার ৭৮৬ জন দ্বিতীয় ডোজ নিয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares