1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেব’, আল কায়দা’র হুমকির পরেই সতর্কতা - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

‘দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেব’, আল কায়দা’র হুমকির পরেই সতর্কতা

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ আগস্ট, ২০২১
Spread the love

শুক্রবারই (৬ আগস্ট) অমিতাভ বচ্চনের বাড়ি-সহ মুম্বাইয়ের চারটি গুরুত্বপূর্ণ স্থানে বোমা রাখার ভুয়া কল ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছিল। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই এবার দিল্লি বিমানবন্দর উড়িয়ে দেওয়ার হুমকি ইমেল ঘিরে তৈরি হল নতুন আলোড়ন। ইমেইলের দাবি অনুযায়ী ওই হুমকি দিচ্ছে জঙ্গি গোষ্ঠী আল কায়দা। ইতিমধ্যেই নিরাপত্তা ব্যবস্থা আরও কড়া করা হয়েছে বিমানবন্দর চত্বরে।

ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, শনিবার ওই ইমেইল সম্পর্কে তাদের জানিয়েছে পুলিশ। কী বলা হয়েছে মেইলে? সেখানে দাবি করা হয়েছে, আল কায়দার জঙ্গি করণবীর সুরি ওরফে মহম্মদ জালাল এবং তার স্ত্রী শেলি শারদা ওরফে হাসিনা রবিবারই ভারতে আসছে সিঙ্গাপুর থেকে। তাদের পরিকল্পনা রয়েছে ১ থেকে ৩ দিনের মধ্যেই বিমানবন্দরে বোমা রেখে যাওয়া।

হুমকি মেইলটি পরীক্ষা করে জানা গেছে, ঠিক এই ধরনের মেইল এর আগেও এসেছে। সেখানে এই দু’জনের নামই রয়েছে। আগের মেইলগুলি কোথা থেকে এসেছিল এবং এই মেইলটি কোথা থেকে এসেছে তা খতিয়ে দেখে চক্রান্তের বিষয়টি বুঝে নিতে চাইছে প্রশাসন। তবে তার আগে সংশ্লিষ্ট সমস্ত এজেন্সি ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের বিষয়টি জানিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলা হয়েছে।

সঙ্গে সঙ্গে বিমানবন্দরের সমস্ত টার্মিনাল ও অ্যাক্সেস কন্ট্রোল এমনকী প্রতিটি নাকা চেকিংয়ের পয়েন্টে কড়াকড়ি করা হচ্ছে। তবে পরে ‘বম্ব থ্রেট অ্যাসেসমেন্ট কমিটি’-কে সরিয়ে দেওয়া হয়। কিন্তু এখনও বিমানবন্দরে কড়া নিরাপত্তা রয়েছে। সেই সঙ্গে আশপাশের এলাকার দিকে নজর রাখা হয়েছে।

এদিকে গত শুক্রবার গভীর রাতে মুম্বাইয়ের পুলিশ কন্ট্রোল রুমে একটা ফোন আসে। সেখানে বলা হয়, শহরের চারটি গুরুত্বপূর্ণ স্থানে লুকিয়ে রাখা আছে বোমা। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, বাইকুল্লা, দাদর রেলস্টেশন এবং অমিতাভের জুহুর বাংলো। পরে অবশ্য জানা যায়, সেটি ছিল ভুয়া কল। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares