1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেলেন রবিনসন - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট পেলেন রবিনসন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৭ আগস্ট, ২০২১
Spread the love

গত জুনে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক টেস্টেই ৭ উইকেট নিয়েছিলেন ইংল্যান্ডের পেসার অলি রবিনসন। কিন্তু তরুণ বয়সে করা কিছু আপত্তিকর টুইটের কারণে সেই ম্যাচের পরই নিষিদ্ধ হন ২৭ বছর বয়সী পেসার।

জরিমানা ও নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরার পর আবারও বল হাতে আগুন ঝরালেন তিনি। নটিংহ্যামের ট্রেন্ট ব্রিজে ভারতের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে নিজের ক্যারিয়ারের প্রথম ৫ উইকেট তুলে নিয়েছেন রবিনসন।

জিমি অ্যান্ডারসন ও অলি রবিনসনের তোপে পড়ে ইংল্যান্ডের করা ১৮৩ রান ছাড়িয়ে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি ভারত। তারা অলআউট হয়েছে ২৭৮ রানে। তৃতীয় দিন শেষে ইংল্যান্ড করেছে বিনা উইকেটে ২৫ রান। তারা পিছিয়ে রয়েছে ৭০ রানে।

বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ভারত করেছিল ৪ উইকেটে ১২৫ রান। শুক্রবার এর সঙ্গে আরও ১৫৩ রান যোগ করেছে তারা। যার বড় কৃতিত্ব নিচের সারির ব্যাটসম্যানদের। আগের দিন ৫৭ রানে অপরাজিত থাকা লোকেশ রাহুল এদিন ফিরে গেছেন সব মিলিয়ে ৮৪ রান করে।

এর পর ফিফটি তুলে নেন রবীন্দ্র জাদেজা। তার ব্যাট থেকে আসে ৫৬ রানের ইনিংস। এ ছাড়া রিশাভ পান্ত ২৫, জাসপ্রিত বুমরাহ ২৮ ও মোহাম্মদ শামি ১৩ রান করলে ভারত পায় ৯৫ রানের লিড।

ইংল্যান্ডের পক্ষে ৮৬ রান খরচায় ৫ উইকেট নিয়েছেন রবিনসন। অ্যান্ডারসনের শিকার ৫৪ রানে ৪ উইকেট।

দিনের শেষ ভাগে খেলতে নেমে বিপদ ঘটতে দেননি ইংল্যান্ডের দুই ওপেনার ররি বার্নস ও ডম সিবলি। বার্নস ১১ ও সিবলি ৯ রানে অপরাজিত রয়েছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares