1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে টিকা আসছে: পররাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
Spread the love

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি বিদেশ থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দেশ থেকে টিকা আসছে। আমাদের হাতে ১ কোটি ২৩ লাখ টিকা আছে। সামনে সপ্তাহে সিনোফার্মের ৩৪ লাখ টিকা আসছে। তার পরেই আসছে কোভিক্সের আওতায় ১০ লাখ টিকা। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ফাইজারে টিকা আসবে ৬০ লাখ।

তিনি বৃহস্পতিবার (৫ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সিনোফার্মকে সাড়ে সাত কোটি টিকার অর্ডার দিয়েছি। এর মধ্যে দেড় কোটি ডোজের টাকা দিয়ে দিয়েছি।

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী দুই মাসের মধ্যে ৮ কোটি লোককে টিকা দেবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক আমাকে বলেছেন অ্যাস্ট্রাজেনেকার টিকা দ্বিতীয় ডোজ দেবার জন্য আলাদা করে রাখা হবে।

ফাইজার জানতে চেয়েছে ৬০ লাখ টিকা সংরক্ষণের ব্যবস্থা আমাদের আছে কিনা। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সংরক্ষণের ব্যবস্থা রয়েছে।

যৌথভাবে করোনাভাইরাসের টিকা উৎপাদনে চীনের সিনোফার্মের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ বিষয়ে সমঝোতা চুক্তির খসড়া চীন ১৬ জুলাই আমাদের দিয়েছে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। আইন মন্ত্রণালয় সব দেখে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দিয়েছে। সেটি এখন সেখানেই আছে যে কোনো সময় চুক্তি হয়ে যাবে। সিনোফার্মের টিকা যৌথভাবে উৎপাদনের প্রসঙ্গ টেনে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যৌথ উৎপাদনের চুক্তি সইয়ের পর উৎপাদন শুরু করতে দুই মাস লাগতে পারে।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভারতও আশ্বাস দিয়েছে কিছুদিনের মধ্যেই তারও টিকা দেওয়া শুরু করবে। রাশিয়ার টিকা আনার জন্য যোগাযোগ চালু রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares