1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
যুক্তরাষ্ট্রে প্রবেশে টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

যুক্তরাষ্ট্রে প্রবেশে টিকা বাধ্যতামূলক করার পরিকল্পনা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
Spread the love

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ বিদেশ থেকে সে দেশে প্রবেশ করতে চাওয়া প্রায় সব মানুষের টিকা নেয়া বাধ্যতামূলক করতে যাচ্ছে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা একাধিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, বাইডেন প্রশাসন আন্তর্জাতিক দর্শনার্থীদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সহজ করতে ধাপে ধাপে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন সংশ্লিষ্ট সংস্থাগুলোকে।

তবে এ সিদ্ধান্ত কতদিনের মধ্যে বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেয়া হয়নি।

ডেল্টা ভ্যারিয়ান্ট ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রে কিছুদিন আগে কোভিড সংক্রমণের হার ঊর্ধ্বমুখী ছিল। বিশেষ করে যারা টিকা দেননি, তাদের মধ্যে সংক্রমণের হার ছিল বেশি।

বর্তমানে যে নিয়ম রয়েছে, তা অনুযায়ী অধিকাংশ আন্তর্জাতিক দর্শনার্থীর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে।

২০২০ সালের জানুয়ারি মাসে প্রথমবার যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে চীনের ওপর। এর পর থেকে এ নিষেধাজ্ঞার আওতা বেড়েছে।

বর্তমান নিয়ম অনুযায়ী যুক্তরাষ্ট্রের নাগরিক নন এমন কোনো ব্যক্তি যদি সম্প্রতি যুক্তরাজ্য, ইউরোপের ২৬টি শেনগেনভুক্ত দেশের একটি, ব্রাজিল, আয়ারল্যান্ড, ভারত, ইরান ও দক্ষিণ আফ্রিকা ভ্রমণ করে থাকেন, তার ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রে ভ্রমণে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

তবে ভ্রমণের আগের তিন দিনের মধ্যে কোভিড নেগেটিভ সার্টিফিকেট দেখাতে পারলে তাকে যুক্তরাষ্ট্রে ভ্রমণের অনুমতি দেয়া হচ্ছে।

গত সপ্তাহে হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি মন্তব্য করেন যে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ‘চলমান ভ্রমণ নিষেধাজ্ঞা বলবৎ রাখবে’- যদিও এয়ারলাইন্স এবং পর্যটনের সাথে জড়িত সংস্থাগুলো এ সিদ্ধান্তের বিরোধিতা করছে।

বুধবার হোয়াইট হাউসের কর্মকর্তা জানান, কর্তৃপক্ষ আন্তর্জাতিক ভ্রমণ ‘নিরাপদ ও টেকসইভাবে’ শুরু করতে চাচ্ছে এবং তারা চায় ‘বিদেশি নাগরিক সব দেশের যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণ করতে চায়, তারা যেন সম্পূর্ণভাবে ভ্যাকসিনেটেড’ থাকেন।

যুক্তরাষ্ট্রে ৭০ শতাংশের বেশি মানুষ এরই মধ্যে অন্তত এক ডোজ টিকা নিয়েছেন।

তবে তা সত্ত্বেও বেশ কয়েকটি রাজ্যে কোভিড সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এর মধ্যে ফ্লোরিডা অঙ্গরাজ্যে হাসপাতালে ভর্তির সংখ্যায় রেকর্ড হয়েছে বলে জানাচ্ছেন কর্মকর্তারা। অনেক অঞ্চল এবং ব্যবসা প্রতিষ্ঠানে আবারো মাস্ক পরার বাধ্যবাধকতা জারি করে নির্দেশনা দেয়া হয়েছে।
খবর বিবিসি

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares