1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
টিকা নিতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করবে আওয়ামী লীগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

টিকা নিতে উদ্বুদ্ধকরণ ক্যাম্পেইন করবে আওয়ামী লীগ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
Spread the love

সারাদেশের প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে আগামী ৭ আগস্ট থেকে গণটিকা কার্যক্রম শুরু হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা টিকাগ্রহণ করবেন। পাশাপাশি সবাইকে টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন চালাবেন দলের নেতাকর্মীরা।

আজ বুধবার (৪ আগস্ট) আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সদস্যদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং এর অঙ্গসংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের যৌথসভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

২৩ বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে এ সভায় অনুষ্ঠিত হয়। টিকাগ্রহণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন সফল ও শোকাবহ আগস্টে দলীয় কর্মসূচি সমন্বয় করতে এ সভার আয়োজন করা হয়।

সভা শেষে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব তথ্য জানান।

তিনি বলেন, করোনা মহামারির এই সময়ে সরকার একনিষ্ঠভাবে কাজ করছে। সবার জন্য টিকা নিশ্চিত করা হচ্ছে। ৭ থেকে ১৪ আগস্ট সারাদেশে গণটিকা দেয়া হবে। কার্যক্রম সচল রাখতে টিকা গ্রহণের বিকল্প নেই। এ জন্য প্রয়োজনীয় সংখ্যক টিকা সংগ্রহ করছে সরকার।

তিনি বলেন, গণটিকা কার্যক্রম সফল করতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের কাজ করতে হবে। সবাই নিজেরা টিকা নেবেন, টিকা নিতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। এ জন্য একটা ক্যাম্পেইন চালাতে হবে।

এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, সরকারের এত কর্মসূচি থাকা সত্ত্বেও বিএনপি নির্জলা মিথ্যাচার করছে। তারা সরকারের কার্যক্রম দেখে না। মানুষের পাশে থাকে না। মিথ্যা কথার বাক্স নিয়ে বসেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগস্ট মাস এলেই বিএনপি নেতাদের গাত্রদাহ আরও বাড়ে। তারা ইতিহাস অস্বীকার করতে চায়। শাক দিয়ে মাছ ঢাকতে চায়।

সভায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আবদুর রাজ্জাক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, শ্রম সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর, মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও মহানগর আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares