1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেই বিএনপি: নিখিল - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন

করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে নেই বিএনপি: নিখিল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
Spread the love

বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেছেন, করোনার এই দুঃসময়ে অসহায় মানুষের পাশে বিএনপি নেই। তারা শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে মিরপুর বাইশবাড়ী বাইতুল আহছান জামে মসজিদ কমিটি ও এলাকা বাসীর উদ্যাগে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সেখানে তিনি এসব কথা বলেন।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনায় ক্ষতিগ্রস্থ কোনো মানুষকে একমুঠো চাল দেয়নি বিএনপি নেতারা। তারা শুধু সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। জনগণের প্রতি তাদের কোনো দায়বদ্ধতা নেই বলেও জানান যুবলীগের সাধারণ সম্পাদক।

মাইনুল হোসেন খান নিখিল বলেন, ডক্টর কামাল হোসেন, মাহমুদুর রহমান মান্নাদের মতো নেতারাও আজ মানুষের পাশে নেই। তারা শুধু মুখে বড় বড় কথা বলছে বাস্তবে জনকল্যাণে তাদের কোনো ভূমিকা নেই। সরকার বিরোধী সুশীল সমাজের কেউ করোনায় ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাঁড়ায়নি। টেলিভিশন টকশোতে সরকারের বিষোদগার তারা কেন করেছেন এসব সমালোচকদের কাছে জানতে চান যুবলীগ সাধারণ সম্পাদক।

তিনি আরো বলেন, করোনায় যুবলীগ সারাদেশে অসহায় মানুষের পাশে আছে। খাদ্য সামগ্রী, অক্সিজেন, অ্যাম্বুলেন্স নিয়ে মানুষের পাশে থেকে যুবলীগ কাজ করছে।

করোনা মোকাবেলায় সবাইকে ভ্যাকসিন নেয়ার আহ্বান জানান যুবলীগ সাধারণ সম্পাদক। এসময় ভ্যাকসিন কার্যক্রম পরিচালনায় টিকা কেন্দ্রগুলোতে যুবলীগ নেতাকর্মীদের স্বেচ্ছাসেবকের ভূমিকায় কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। এখনই মানুষের পাশে থাকার সময় তাই নিজেদের মানুষের কল্যাণে নিবেদন করতে নেতাকর্মীদের আহ্বান জানান।

পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতি’র সভাপতি আলহাজ্ব আতিয়ার রহমানের সভাপতিত্বে খাদ্য বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পশ্চিম কাজীপাড়া বাড়ী মালিক সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব শওকত ইসলাম বুলবুল। বায়তুল আহছান জামে মসজিদের খতিব, মাওলানা মুফতি আনিসুর রহমানসহ প্রমুখ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares