1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চলতি মাসেই আইপি টিভির অনুমোদন শুরু: তথ্যমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা

চলতি মাসেই আইপি টিভির অনুমোদন শুরু: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২ আগস্ট, ২০২১
Spread the love

চলতি মাসের মধ্যেই কিছু আইপি টিভির অনুমোদন দেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে নীতিমালা অনুযায়ী এসব টিভি থেকে সংবাদ পরিবেশন করা যাবে না বলেও জানান তিনি।

আজ (সোমবার) দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সমসাময়িক ইস্যু নিয়ে ব্রিফিংয়ে একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

হেলেনা জাহাঙ্গীর ইস্যুতে একটি আইপি টিভি বন্ধ হয়েছে। দেশে আরও আইপি টিভি আছে, যেগুলোর কোনো অনুমোদন নেই। সেগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে কোনো আইপি টিভির অনুমোদন নেই। আমরা ইতোমধ্যেই রেজিস্ট্রেশন দেওয়া শুরু করেছি এবং আবেদন আহ্বান করা হয়েছে। সব মিলিয়ে ৬০০ এর মতো আবেদন পড়েছে। আমরা খুব সহসা এ মাসের মধ্যেই কিছুর অনুমোদন দেবো।

যেহেতু এখনও অনুমোদন দেওয়া শুরু করা হয়নি তাই কোনোটারই অনুমোদন নেই উল্লেখ করে তিনি বলেন, হেলেনা জাহাঙ্গীরের আইপি টিভিরও অনুমোদন নেই।

কিছু আইপি টিভির বিরুদ্ধে অনেক অভিযোগ আছে বলেও জানান তথ্যমন্ত্রী। তিনি বলেন, সেই অভিযোগের প্রেক্ষিতে আমরা সময় সময় ব্যবস্থা গ্রহণ করি।

মন্ত্রী বলেন, কিছু কিছু আইপি টিভি দেখা গেছে ব্যক্তি স্বার্থে পরিচালিত হয়। তারপর নানা ধরনের বিভ্রান্তি ছড়ায়, নানা ধরনের অনুষ্ঠান প্রচার করে, সংবাদ পরিবেশন করে। কোনো অভিযোগ আমাদের নজরে আনা হলে আমরা ব্যবস্থা নিই। ইতোমধ্যে অনেকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। তার ক্ষেত্রেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, অনুমোদন দেওয়া হলেও কোনো আইপি টিভি সম্প্রচার নীতিমালা অনুযায়ী সংবাদ পরিবেশন করতে পারবে না। যে নীতিমালা পাস হয়েছে, সেখানে বলা হয়েছে, আইপিটিভি রেজিষ্ট্রেশনের অনুমোদন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দেবে। তবে তারা সংবাদ পরিবেশন করতে পারবে না।

তিনি বলেন, আমাদের মূলধারার টিভিগুলোও শুরুতে সংবাদ পরিবেশনের অনুমোদন পায় না। প্রথমে ছয় মাস-এক বছর চালানোর পর আবার তাদের সংবাদ পরিবেশনের জন্য আবেদন করতে হয়, তখন তারা অনুমোদন পায়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares