অক্সিজেন সিলিন্ডার প্রদান অব্যাহত সংস্কৃতি প্রতিমন্ত্রীর
মোঃ আনিসুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
আপডেট :
রবিবার, ১ আগস্ট, ২০২১
Spread the love
মোঃ আনিসুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে সিলিন্ডার অক্সিজেন প্রদান অব্যাহত রেখেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী। গতকাল রবিবার পর্যন্ত ব্যক্তিগত উদ্যোগে ২,২৮২ (দুই হাজার দুইশত বিরাশি) সিলিন্ডার অক্সিজেন প্রদান করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।এছাড়াও মমেক হাসপাতালে সরবরাহের জন্য প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আজ সোমবার (০২ আগস্ট) আরো ২৩৮ (দুইশত আটত্রিশ) টি সিলিন্ডার অক্সিজেন প্রদান করা হবে জানিয়েছেন প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ফয়সাল রাব্বি তানিম। প্রতিমন্ত্রীর ব্যাক্তিগত সহকারী ফয়সাল রাব্বি তানিম আরো জানান, করোনা রোগীদের জন্য প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।