1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
আনোয়ার ইব্রাহিম হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

আনোয়ার ইব্রাহিম হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০
Spread the love

আনোয়ার ইব্রাহিম হচ্ছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হচ্ছেন দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিম। প্রধানমন্ত্রী হওয়ার জন্য দেশটির পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন বলে দাবি ‘মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টি’র এই নেতার। খবর রয়টার্সের।

মঙ্গলবার আনোয়ার জানিয়েছেন, রাজার সঙ্গে বৈঠক করে নিজের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দেবেন তিনি। আর যদি তিনি সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে সমর্থ হন তাহলে বর্তমান প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনকে হটিয়ে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেবেন ঝানু এই রাজনীতিবিদ।

আনোয়ার ইব্রাহিমের দাবি, তার প্রতি সংখ্যাগরিষ্ঠ আইনপ্রণেতার সমর্থন থাকার অর্থ হচ্ছে জনগণ তাকে সরকার গঠনের জন্য সমর্থন দিয়েছে। তবে ঠিক কতজন আইনপ্রণেতার সমর্থন তিনি পেয়েছেন তা সুনির্দিষ্ট করে জানাননি।

গেল ২০১৮ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনের পর দুটি সরকার গঠিত হলেও মালয়েশিয়ার রাজনৈতিক সমস্যার সমাধান হয়নি। আনোয়ার ইব্রাহিমের সমর্থন নিয়ে ওই নির্বাচনে ক্ষমতায় আসেন পাকাতান হারাপান জোট নেতা ও সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তবে ২০২০ সালের মার্চে জোটটির বেশ কয়েকজন আইনপ্রণেতা মুহিউদ্দিন ইয়াসিনকে সমর্থন দিলে পতন ঘটে মাহাথির সরকারের। এখন মুহিউদ্দিন ইয়াসিনকে হটাতে সমর্থ হলে আনোয়ার ইব্রাহিম হবেন এক বছরের মধ্যে মালয়েশিয়ার তৃতীয় প্রধানমন্ত্রী।

আনোয়ার ইব্রাহিম ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সদস্য থাকাকালে ১৯৯৩-১৯৯৮ সাল পর্যন্ত মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী এবং ১৯৯১-১৯৯৮ সাল পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। কিন্তু পরে তাকে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বরখাস্ত করেন। দুর্নীতি ও সমকামিতার দায়ে জেলহাজতেও পাঠান।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares