1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
‘ফাইভ-জির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা

‘ফাইভ-জির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
Spread the love

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার ফাইভ-জি সংযোগকে চতুর্থ শিল্প বিপ্লবের ডিজিটাল মহাসড়ক হিসেবে উল্লেখ করে বলেছেন, ফাইভ-জির ওপর নির্ভর করেই চতুর্থ শিল্প বিপ্লব গড়ে উঠবে।

তিনি বলেন, ‘আমরা প্রযুক্তির ডিজিটাল মহাসড়ক তৈরির প্রস্ততি সম্পন্ন করেছি। ২০২১ সালের মধ্যেই ফাইভ-জি প্রযুক্তির যাত্রা শুরু হবে বলে আশা করছি।’

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে বিদেশী বিনোয়োগের অপরিহার্য চাহিদার কথা বিবেচনা করে ইতোমধ্যে প্রাথমিকভাবে ৫টি অর্থনৈতিক অঞ্চলে ফাইভ-জি সংযোগ প্রদানের কাজ শুরু করা হয়েছে।

মোস্তাফা জব্বার শুক্রবার রাতে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আয়োজিত ‘চতুর্থ শিল্প বিপ্লবের জন্য বাংলাদেশকে প্রস্তুত করা ঃ উদ্ভাবন ও গবেষণায় ডিজিটাল রূপান্তর’ শীর্ষক এক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য ড. আবদুল মান্নান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই ওয়েবিনারে বাংলাদেশ আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বক্তৃতা করেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী টেকসই উন্নয়ন নিশ্চিত করতে উদ্ভাবনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, ‘উদ্ভাবনের মাধ্যমে চীন বিশ্বে বড় অর্থনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে। তাই আমাদেরকেও আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনের ওপর বিশেষ গুরুত্ব দেয়ার বিকল্প নেই।’

কম্পিউটারে বাংলা ভাষার উদ্ভাবক মোস্তাফা জব্বার বলেন, শিক্ষা খাতের ডিজিটাল রূপান্তরের মাধ্যমে দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে হবে। এই লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয় থেকেই মানব সম্পদ তৈরির কাজটি শুরু করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে ডিজিটাল শিক্ষা শুরু করলে আগামী দিনের দক্ষ-মানব সম্পদ তৈরি করা কঠিন কাজ হবে বলেও তিনি উল্লেখ করেন।

মন্ত্রী বলেন, প্রাথমিক ও মাধ্যমিকের ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় উচ্চশিক্ষা স্তরে উদ্ভাবন ও গবেষণায় অনেক মনযোগী হতে হবে।

বাংলাদেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত মোস্তাফা জব্বার বলেন, ‘চতুর্থ শিল্প বিপ্লবের ফলে ড্রাইভার বিহীন গাড়ি কিংবা কর্মী বিহীন কারখানা উন্নত বিশ্বের জন্য হবে এক আশির্বাদ। কারণ তাদের জনসংখ্যার প্রায় ৭০ ভাগ প্রবীণ। চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তি তাদের মানব সম্পদের ঘাটতি পূরণ করবে। কাজেই এটি তাদের জন্য আনন্দের, কিন্তু আমাদের জন্য তা মোটেও সুখবর হতে পারে না। আমরা তাদের পথে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হতে পারিনা। আমাদের পথ তাদের চাইতে আলাদা।’

তিনি বলেন, দেশের শতকরা ৬৫ ভাগ তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদ হিসেবে তৈরি করে তাদের চতুর্থ শিল্প বিপ্লবের শক্তি হিসেবে কাজে লাগাতে হবে।

অনুষ্ঠানে বক্তারা আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী ক্ষেত্রে অধিক বিনিয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares