1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
সবাইকে ছাড়িয়ে শীর্ষে জাপান - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ রাজবাড়ীতে স্ত্রীর পাঠানো তালাকনামা দেখে যুবকের আত্মহত্যা ১৫ সেপ্টেম্বর তফসিল; নভেম্বর থেকে ধাপে ধাপে ইউপি নির্বাচন নেত্রকোনার ধর্ষণের ঘটনায় নবজাতকের জৈবিক পিতা মাদ্রাসা শিক্ষক বান্দরবান সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশির মৃত্যু শরীয়তপুরে সহকর্মীর স্ত্রীর সঙ্গে পরকীয়া,বাধ্যতামূলক অবসর ইয়াবাসহ পল্লবী থানার এএসআই শফিকুল গ্রেফতার

সবাইকে ছাড়িয়ে শীর্ষে জাপান

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
Spread the love

পুরো একটি দিন গেল। চীনা অ্যাথলেটরা কোনো সোনাই জিততে পারল না। নিদারুণ আফসোসে কেটে গেল তাদের একটি দিন। এরই ফাঁকে চীনকে পেছনে ফেলে দিল মার্কিন যুক্তরাষ্ট্র ও জাপান। স্বাগতিক জাপানই বাজিমাত করে ছেড়েছে। সবাইকে পেছনে ফেলে শীর্ষে অবস্থান করছে গেমসের আয়োজক দেশ।

চীনাদের আক্ষেপ বাড়িয়েছে টেবিল টেনিসের মিশ্র দ্বৈতে হার। টেবিল টেনিসে চীনারাই সেরা। অন্তত গত তিনটি অলিম্পিকে। ২০০৪ এথেন্স অলিম্পিকের পর আর টেবিল টেনিসে হারেনি তারা। অথচ এবার মিশ্র দ্বৈতে হেরে গেছে তারা।

প্রথমবারের মতো হওয়া মিশ্র দ্বৈতের ইভেন্টে জাপানের জুন মিজুতানি ও মিমা ইতো জুটি চীনের জিন জু ও শিওয়েন লিউকে ৪-৩ সেটে হারিয়ে দিয়েছেন। ফেবারিট চীন প্রথম দুই সেট জিতেও গিয়েছিল! কিন্তু শেষ পর্যন্ত হারতে হলো তাদের। সে সঙ্গে হাতছাড়া হলো নিশ্চিত একটি স্বর্ণ পদক।

এবারই প্রথমবারের মতো স্কেটবোর্ডিং যুক্ত হয়েছে অলিম্পিকে। এই ইভেন্টে স্বর্ণ পদক জিতে তাক লাগিয়ে দিয়েছেন জাপানের ১৩ বছর বয়সী স্কুলছাত্রী মোমিজি নিশিয়া। রুপা জিতেছেন ব্রাজিলের ১৬ বছর বয়সী রায়সা লেয়াল। ব্রোঞ্জও জাপানে গেছে। পেয়েছেন ১৩ বছর বয়সী আরেক কিশোরী ফুনা নাকাইয়ামা।

আজকের চমক ছিল কেটি লেডেকির হার। রিও অলিম্পিকে ২০০ মিটার, ৪০০ মিটার ও ৮০০ মিটার ফ্রি স্টাইলের স্বর্ণ পদক জেতা যুক্তরাষ্ট্রের এই নারী সাঁতারুর দখলেই ছিল অলিম্পিক ও বিশ্ব রেকর্ড। সেই লেডেকিই এবার টোকিও অলিম্পিকে ৪০০ মিটার ফ্রি-স্টাইলে হারিয়ে দিলেন অস্ট্রেলিয়ার আরিয়ান টিটমাস!

আগামীকাল অলিম্পিকে আবার বাংলাদেশের উপস্থিতি ফিরছে। কাল ব্যক্তিগত রিকার্ভের প্রথম রাউন্ডে ব্রিটেনের টম হলের বিপক্ষে খেলবেন রোমান সানা। আগামীকাল বাংলাদেশ সময় ১০ টা ১৮ মিনিটে মুখোমুখি হবেন দুজন। এ ম্যাচের আগে একটি মজার তথ্য জানিয়ে রাখা যাক। টম হল রসায়নে পিএইচডি করেছেন!

গতকাল পর্যন্ত টোকিও অলিম্পিকের পদক তালিকায় নাম উঠেছিল ৪০টি দেশের। আজ আরও ১১টি দেশ পদক পাওয়ার আনন্দে মেতেছে। আয়োজক জাপান অবশেষে পদক তালিকার চূড়ায় উঠে এসেছে। গতকাল পাঁচটি সোনা জেতা জাপান আজ আরও তিনটি সোনা জিতেছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares