1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বিএনপি জনগণের পাশে না থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে : কাদের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নীলফামারীর কিশোরগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগে অনিয়মে অভিযোগে জামালপুরের নরুন্দি বাজার থেকে ৯০০ কেজি ঘোড়ার মাংস জব্দ লালমনিরহাটে শিশু নন্দিনী হত্যার প্রধান আসামির মৃত্যুদন্ড খাগড়াছড়ির মহালছড়িতে বজ্রপাতে তিন জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তিতাস নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ পাবনার ব্রিজটির উচ্চতা কম:নৌযান চলাচল বন্ধ হতে পারে ময়মনসিংহ ফুলবাড়িয়ায় এনসিপির ১২ নেতাকর্মীর পদত্যাগ ফরিদপুরে বড় ভাইয়ের স্ত্রীকে নিয়ে ছোট ভাই পালিয়েছে নারায়ণগঞ্জে জামদানীর নকশা বৈচিত্র্য ও রং বিন্যাস শীর্ষক কর্মশালা

বিএনপি জনগণের পাশে না থেকে গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে : কাদের

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১
Spread the love

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের জন্য কিছু তো করবেই না উল্টো সরকার করতে গেলে অপপ্রচার আর গুজব ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি। তারা মুখে বড় বড় কথা বললেও জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আজ বৃহস্পতিবার (১৫ জুলাই) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হন।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ কেন্দ্রীয় নেতারা।

করোনা সংক্রমণের শুরু থেকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়া কোনো দলই অসহায় মানুষের পাশে দাঁড়ায়নি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি মুখে বড় বড় কথা বললেও তাদের জনগণের পাশে দাঁড়াতে দেখা যায়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, এখনকার রাজনীতি হচ্ছে অসহায় মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোই এখন একমাত্র রাজনৈতিক ও সাংগঠনিক কর্মসূচি। আওয়ামী লীগ মাটি ও মানুষের রাজনীতি করে, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর যে রাজনীতি বঙ্গবন্ধু শিখিয়েছেন, তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তা করে যাচ্ছেন।

লকডাউনে ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের এবং প্রান্তিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণের প্রয়াস মানবিকতার এক অনন্য নজির উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ঈদ সামনে রেখে সারাদেশে অসহায় মানুষের পাশে দাঁড়ানো অব্যাহত রাখতে হবে। যারা খেটে খাওয়া মানুষের সাহায্য নিয়ে নয়-ছয় করবে তাদের কোনোভাবেই ছাড় দেয়া হবে না।

করোনার ভ্যাকসিন নিয়ে বিএনপির গুজব প্রসঙ্গে তিনি বলেন, জনগণের জন্য সরকার কিছু করছে না, এমন কাল্পনিক অভিযোগ প্রায়শ বিএনপি করে। তারা মুখে বড় বড় কথা বললেও মানুষের পাশে দাঁড়াতে তাদের দেখা যায় না। ভ্যাকসিন নিয়ে দুর্ভাবনার কোনো কারণ নেই।

ভ্যাকসিন নিয়ে গুজবে কান না দেয়ার আহ্বান জানিয়ে কাদের বলেন, প্রয়োজনীয় ভ্যাকসিন যথাসময়ে দেশে আসবে। এ নিয়ে অযথা বিভ্রান্তি ছড়িয়ে লাভ নেই।

করোনা প্রতিরোধে ঘরে ঘরে সচেতনতার দুর্গ গড়ে তোলার আহ্বান জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, জনগণ স্বাস্থ্যবিধি ও মাস্ক পরলে লকডাউনের প্রয়োজন হয় না। মাস্ক পরিধানের মধ্যেই রয়েছে করোনা থেকে নিষ্কৃতির কার্যকর পথ।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares