1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কারোনায় যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে ভারত - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কারোনায় যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে ভারত

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
Spread the love

কারোনায় যুক্তরাষ্ট্রের পথে হাঁটছে ভারত

আন্তর্জাতিক ডেস্ক
করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পথেই যেন হাঁটছে ভারত। ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনা সংক্রমণ ৭৯ লাখের বেশি। অপরদিকে ভারতে এর মধ্যেই করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ছাড়িয়ে গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। তবে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। আর এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা মোট ৭১ লাখ ২০ হাজার ৫৩৮। কোভিড সংক্রমণে এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে মোট ১ লাখ ৯ হাজার ১৫০ জনের।

অপরদিকে সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছে ৬১ লাখ ৪৯ হাজার ৫৩৫ জন। ভারতে বর্তমানে অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৮ লাখ ৬১ হাজার ৮৫৩।

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছে ৬৬ হাজার ৭৩২ জন। অপরদিকে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮১৬ জনের। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৭১ হাজার ৫৫৯ জন।

অর্থাৎ দৈনিক সংক্রমণের তুলনায় সুস্থতার সংখ্যা প্রায় ৫ হাজার বেশি। দেশটিতে বর্তমানে সুস্থতার হার ৮৬ দশমিক ৩৬ শতাংশ। আর মৃত্যুহার ১.৫৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ৯ লাখ ৯৪ হাজার ৮৫১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

ভারতে কোভিড পরিসংখ্যানের শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। এখন পর্যন্ত মহারাষ্ট্রেই করোনায় আক্রান্ত এবং মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। সংক্রমণে এর পরেই রয়েছে অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ এবং রাজধানী দিল্লি। এই ৬ রাজ্যেই অধিকাংশ সংক্রমণের ঘটনা ঘটেছে।

এদিকে, আসন্ন শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে। এ বিষয়ে সতর্ক করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষ বর্ধন বলেন, শীতকালে করোনা আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়তে পারে। এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তিনি বলেন, করোনা মূলত শ্বাস-প্রশ্বাস সম্পর্কিত একটি ভাইরাস, যা নিঃশ্বাসের সঙ্গেও সংক্রমণ ছড়াতে পারে। শীতকালে মানুষের শ্বাসকষ্ট, হাঁপানি বা এ সম্পর্কিত যে কোনও সমস্যাই বেড়ে যায়। তাই করোনায় সংক্রমণও বহুগুণ বাড়তে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares