1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফাউচি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফাউচি

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
Spread the love

ট্রাম্পের বিজ্ঞাপনে আমার বক্তব্য বিকৃত করা হয়েছে: ফাউচি

আন্তর্জাতিক ডেস্ক :
যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বলেছেন, অনুমতি ছাড়াই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনি বিজ্ঞাপনে তার পুরনো একটি বক্তব্যের অংশবিশেষ বিকৃতভাবে ব্যবহার করা হয়েছে। এক বিবৃতিতে স্বনামধন্য এই বিজ্ঞানী বলেছেন, অপ্রাসঙ্গিকভাবে তার ওই ভিডিওক্লিপকে কাটছাঁট করে বিজ্ঞাপনে বসানো হয়েছে যা চরম বিভ্রান্তিকর।

গত সপ্তাহে প্রকাশিত ডোনাল্ড ট্রাম্পের পুনঃনির্বাচন ক্যাম্পেইনের ওই বিজ্ঞাপনে অ্যান্থনি ফাউচি’র ৩০ সেকেন্ডের একটি পুরাতন (মার্চে ধারণকৃত) ভিডিও ফুটেজ ব্যবহার করা হয়েছে। সেখানে তাকে বলতে দেখা গেছে, করোনা মোকাবিলায় তারা যে ভূমিকা রেখেছেন তা অনন্য।

এ ব্যাপারে রবিবার (১১ অক্টোবর) এক বিবৃতিতে অ্যান্থনি ফাউচি বলেছেন, নির্বাচনি বিজ্ঞাপনে ট্রাম্প কোনও যোগসূত্র ছাড়াই তার বক্তব্য অপ্রাসঙ্গিক ও খণ্ডিতভাবে ব্যবহার করেছেন। আসলে তিনি হোয়াইট হাউসের অনন্য ভূমিকার কথা বলেননি। বলেছিলেন জনস্বাস্থ্যকর্মীদের অনন্য ভূমিকার কথা।

‘আমি প্রায় পাঁচ দশক জনসেবায় কাজ করছি, কিন্তু কখনই কোনও রাজনৈতিক প্রার্থীকে প্রকাশ্যে সমর্থন করি নি। জিওপি (রিপাবলিক ন্যাশনাল কমিটি) প্রচারের বিজ্ঞাপনে আমার অনুমতি ব্যতীত প্রসঙ্গের বাইরে আমার কিছু পুরনো বক্তব্য কাটছাঁট করে ব্যবহার করা হয়েছে; যা আদতে ছিল কয়েক মাস আগের একটি বিস্তারিত মন্তব্যের অংশবিশেষ, যেখানে আমি জনস্বাস্থ্য কর্মীদের ভূমিকার কথা বলেছিলাম।’

মার্চে ধারণ করা ফক্স নিউজে যে সাক্ষাৎকার ফাউচি দিয়েছেন, সেখানে তিনি বলেছিলেন, ‘আমি করোনাভাইরাসের এই প্যানডামিককে প্রায় পুরো সময়টাই ব্যয় করে চলেছি। আমি প্রায় প্রতিদিনই হোয়াইট হাউসে যাচ্ছি। সুতরাং আমি কল্পনাও করতে পারি না যে কোনও পরিস্থিতিতে যে কেউ (জনস্বাস্থ্য কর্মীরা) আরও কিছু করতে পারে।’

প্রসঙ্গত, ১৯৮৪ সাল থেকে অ্যান্থনি ফাউচি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসের (এনআইএআইডি) পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যুক্তরাষ্ট্রে করোনা সংক্রমণের প্রাথমিক অবস্থায় তিনি হোয়াইট হাউজের করোনা টাস্কফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে, প্রেসিডেন্টের সঙ্গে মতবিরোধের জের ধরে ওই টাস্কফোর্স বিলুপ্ত ঘোষণা করা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares