1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মার্কিন নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন দিল তালেবানরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

মার্কিন নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন দিল তালেবানরা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ অক্টোবর, ২০২০
Spread the love

মার্কিন নির্বাচনে ট্রাম্পকেই সমর্থন দিল তালেবানরা

আন্তর্জাতিক ডেস্ক
অপ্রত্যাশিত সমর্থন পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রচার যখন তুঙ্গে, সেসময় ট্রাম্পের সমর্থনে এগিয়ে এলো তালেবান।

সিবিএস নিউজে একটি টেলিফোন সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র জাবিনুল্লাহ মুজাহিদ জানিয়েছেন, আমরা আশা করি ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচনে জিতবেন এবং আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করবেন।

শুধু তাই নয়, ট্রাম্প করোনায় আক্রান্ত খবর পেয়ে রীতিমতো উদ্বিগ্ন হয়েছিল তালেবান। সিবিএস নিউজে আর এক তালেবান নেতা জানিয়েছেন, ট্রাম্প করোনায় আক্রান্ত জেনে আমরা উদ্বিগ্ন বোধ করছিলাম। কিন্তু এখন তো তিনি ভালো আছেন। খবর ডয়চে ভেলের।

ট্রাম্পের নির্বাচনী প্রচারের মুখপাত্র জানিয়েছেন, তারা এই সমর্থন প্রত্যাখ্যান করছেন। তিনি বলেছেন, তালেবানের জেনে রাখা উচিত, ট্রাম্প সবসময়ই যেকোনো ভাবে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষা করবেন।

ট্রাম্প সম্প্রতি ঘোষণা করেছিলেন, বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন সেনা পুরোপুরি সরিয়ে নেয়া হবে। তিনি টুইট করে তার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। তারপরই এই ঘোষণা করলো তালেবান।

দোহায় এখন আফগান সরকারের সঙ্গে তালেবানের আলোচনা চলছে। কিন্তু দুই পক্ষ নিজেদের অবস্থান থেকে একচুল না সরায় আলোচনা এগোচ্ছে না। এর মধ্যেই ট্রাম্প বড়দিনের মধ্যে সেনা সরানোর কথা ঘোষণা করেন। তালেবান তখনই এই ঘোষণাকে স্বাগত জানিয়েছিল।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares