1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
অভিভাবকহীন কুয়াকাটা: প্রবেশমুখেই অব্যবস্থাপনার বাসস্ট্যান্ড খামার পর্যায়ে দক্ষতা ও আয় বৃদ্ধি নিশ্চিত করতে ব্র্যাকের খামারি প্রশিক্ষণ অনুষ্ঠিত হরিপুরে জেলা প্রশাসকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত নীলফামারীতে আরডিবি ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ চরফ্যাশনে ক্যান্সারে আক্রান্ত কলেজছাত্র রায়হানের মৃত্যু / স্বজনদের ফাঁসাতে মিথ্যা হয়রানির অভিযোগ নবীনগরে গভীর রাতে বসতঘরে অগ্নিসংযোগ নীলফামারীতে গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার শিরখাড়া ইউনিয়নবাসীকে ঈদের শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী সবুজ বাঘা ফুলতলা উপজেলা শ্রেষ্ঠ কাবস্কাউট শিক্ষক নির্বাচিত শিউলী খাতুন কেশবপুরে সাংবাদিক রাজীবকে গালিগালাজ; প্রতিবাদে মানবন্ধন

তালিকা ধরে ধরে নিষ্পত্তি হবে নারী নির্যাতন মামলা : অ্যাটর্নি জেনারেল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

তালিকা ধরে ধরে নিষ্পত্তি হবে নারী নির্যাতন মামলা : অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক
নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন জানিয়েছেন, নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলার বিষয়ে দেশের আদালতগুলোর পাবলিক প্রসিকিউটর (পিপিদের) সঙ্গে আলোচনা করে তালিকা ধরে ধরে নিষ্পত্তির সিদ্ধান্ত নেয়া হবে।

অ্যাটর্নি জেনারেল হিসেবে রোববার দায়িত্ব গ্রহণের পর নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। নিয়োগ পাওয়ার পর আজই প্রথম কার্যালয়ে বসেন অ্যাটর্নি জেনারেল।

মামলা জট কমানোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নবনিযুক্ত অ্যাটর্নি জেনারেল। সাংবাদিকদের তিনি বলেন, বিচার বিভাগে রাষ্ট্রপক্ষের যে কোনো মামলায় লড়ার জন্যে আমাকে দায়িত্ব দেয়া হয়েছে। মামলায় আসামি কে সেটা দেখবো না। আমি দেখব মামলা। আইনজীবী হিসেবে এটি আমার দায়িত্ব।

এ এম আমিন উদ্দিন বলেন, প্রথম অগ্রাধিকার হলো মামলার জট কীভাবে দ্রুত শেষ করা যায়, সে ব্যাপারে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার মাধ্যমে ব্যবস্থা নেয়া। আর প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম যে কাজগুলো করে গেছেন, সেই কাজগুলো এগিয়ে নেয়া।

তিনি আরও বলেন, ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার যে উদ্যোগ প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী নিচ্ছেন, সেটা খুবই ইতিবাচক। সমাজে মূল্যবোধটা ফিরিয়ে আনতে হবে।

দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দায়ের হওয়া মামলা নিষ্পত্তিতে কোনো পদক্ষেপ নেবেন কি-না এমন প্রশ্নে তিনি বলেন, নারী নির্যাতন ও ধর্ষণ সংক্রান্ত মামলার বিষয়ে দেশের সব আদালতের পাবলিক প্রসিকিউটরদের (পিপিই) সঙ্গে আলোচনা করে তালিকা ধরে ধরে নিষ্পত্তির জন্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি