1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ডিমলায় ৭৮ টি পূজামণ্ডপে আনসার-ভিডিপি সদস্য বাছাই সম্পন্ন দিঘলিয়ায় আতাই নদী থেকে বিপুল পরিমাণ অবৈধ জাল উদ্ধার বাগেরহাট কচুয়ায় বিএমএসএফ-এর ১৯ সদস্যের কমিটি অনুমোদন চাঁদপুরে জেলেদের ৫টন চাল জব্দ, বিক্রির অভিযোগে তদন্ত কমিটি সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদকের সঙ্গে মল্লিকের সাক্ষাৎ নবীনগরে ‘মিরপুর স্বপ্নযাত্রা ফাউন্ডেশন’-এর মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের বিসি কমিটির সভা অনুষ্ঠিত এমপি নয়নের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবি কুয়াকাটায় পর্যটন কার্নিভাল উপলক্ষে মতবিনিময় সভা জামপুরে জাকির হোসেন বাবুকে ঘিরে নির্বাচনী তৎপরতা

বিএনপি-জামাত ষড়যন্ত্রে দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে অদৃশ্য : নিখিল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
Spread the love

রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: মাইনুল হোসেন খান নিখিল এর নেতৃত্বে দেশব্যাপী করোনায় বিপর্যস্ত অসহায়-দুস্থদের মাঝে খাদ্য সহায়তার ধারাবাহিকতায় আজ ০৯-০৭-২০২১, শুক্রবার, হযরত শাহ আলী বোগদাদী (রহ:) মাজার শরীফে ঢাকা মহানগর উত্তর যুবলীগের উদ্যোগে ৩ হাজার এবং পল্লবীতে রূপনগর থানা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নূরে-ই আলম খোকন এর উদ্যোগে মল্লিকা হাউজিং-এ পাঁচশত অসহায় ও দুঃস্থদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে যুবলীগের সাধারণ সম্পাদক বলেন- মাননীয় প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের নেতৃত্বে আমরা যুবলীগ মানবতার কল্যাণে কাজ করে যাচ্ছি। মানুষের এই মহাসংকটে যুবলীগের নেতা-কর্মীরা সারাদেশে বিভিন্ন সাহায্য সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। এই ঘোর সংকটে মানবসেবাই আমাদের একমাত্র ব্রত।

তিনি আরও বলেন-করোনার এই মহাসংকটে বিএনপি-জামাত কিভাবে ক্ষমতায় যেতে পারে তার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদের কোন নেতা-কর্মী মানুষের পাশে নেই। সরকার পতনের জন্য তারা বিপুল পরিমাণ টাকা দিয়ে দেশি-বিদেশী লবিস্ট নিয়োগ করেছে। কিন্তু একটা টাকা নিয়েও তারা অসহায় মানুষের পাশে দাঁড়ায় নি। মূলত দেশের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি-জামাতের ষড়যন্ত্র দৃশ্যমান, কিন্তু মানুষের সংকটে তারা অদৃশ্য।

এসময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এড. মামুনুর রশীদ, মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল পারভেজ, প্রচার সম্পাদক জয়দেব নন্দী, দপ্তর সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান মাসুদ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, তথ্য ও যোগাযোগ (আইটি) সম্পাদক মোঃ শামছুল আলম অনিক, উপ-ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক মোঃ আলতাফ হোসেন, উপ-বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল হাান সুপ্ত, ঢাকা মহানগর উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল, সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, কার্যনির্বাহী সদস্য ইঞ্জিনিয়ার মোঃ মুক্তার হোসেন চৌধুরী কামাল, এড. মোঃ সওকত হায়াত, ইঞ্জিনিয়ার মোঃ আসাদুল্লাহ তুষারসহ কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি