1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
লাহোরে সাম্প্রতিক বোমা হামলায় ভারত জড়িত, দাবি পাকিস্তানের - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

লাহোরে সাম্প্রতিক বোমা হামলায় ভারত জড়িত, দাবি পাকিস্তানের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৫ জুলাই, ২০২১
Spread the love

লাহোরে গত মাসে শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরণের পেছনে ভারতের হাত রয়েছে এবং এ সংক্রান্ত তথ্যপ্রমাণ হাতে পাওয়ার দাবি করেছে পাকিস্তান। গত রোববার ইসলামাদে এক সংবাদ সম্মেলনে এই দাবি করেন দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মইদ ইউসুফ।

তিনি বলেন, ফরেনসিক বিশ্লেষণ এবং সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার ইলেকট্রনিক সরঞ্জাম থেকে আমরা এ হামলার মূলহোতাকে শনাক্ত করেছি। এতে কোনো সন্দেহ নেই যে, ওই ব্যক্তি ‘র’ (ভারতীয় গোয়েন্দা সংস্থা)-এর সদস্য, সে ভারতে থাকে এবং ভারতীয় নাগরিক।

গত ২৩ জুন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় শহর লাহোরে ভারত-বিরোধী নেতা হাফিজ সাঈদের বাড়ির কাছে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এতে অন্তত তিনজন নিহত এবং ২২ জন আহত হন।

হাফিজ সাঈদকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ ‘সন্ত্রাসী’ ঘোষণা করেছে এবং তার মাথার বিনিময়ে এক কোটি ডলার পুরস্কার রয়েছে। এই লোকই মুম্বাই হামলার মূলহোতা বলে বিশ্বাস ভারতের।

পাঞ্জাব পুলিশের প্রধান ইনাম ঘানি জানিয়েছেন, ওই হামলার সঙ্গে জড়িত সন্দেহে ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে একজন আফগান নাগরিক এবং তিনি শরণার্থী হিসেবে পাকিস্তানে বসবাস করতেন। ওই ব্যক্তি বিস্ফোরকভর্তি গাড়িটি ঘটনাস্থলে নিয়ে যান এবং পরে রিমোট কন্ট্রোল ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটান।

মইদ ইউসুফের দাবি, লাহোর হামলার পরপরই পাকিস্তানের গুরুত্বপূর্ণ তদন্ত অবকাঠামোগুলো লক্ষ্য করে ভারতীয়দের মাধ্যমে কয়েক হাজার সাইবার আক্রমণেরও প্রমাণ পেয়েছেন তারা। তার কথায়, এসব হামলায় কোনো সন্দেহ থাকে না যে, এই ঘটনায় রাষ্ট্রীয় সর্মথন এবং রাষ্ট্রীয় যোগসূত্র রয়েছে।

পাকিস্তানের এসব অভিযোগের বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ভারত।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares