1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু

জার্মানির বিদায়ঘণ্টা বাজিয়ে শেষ আটে ইংল্যান্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩০ জুন, ২০২১
Spread the love

উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপের রাউন্ড অব সিক্সটিনের খেলায় দুই বিশ্বচ্যাম্পিয়নদের লড়াইয়ে শেষ পর্যন্ত জার্মানিকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড জাতীয় ফুটবল দল। এদিন ম্যাচে রহিম স্টার্লিংয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয় গোল করে দলকে জয়ের উপহার দেন দলীয় অধিনায়ক হ্যারি কেইন।

জার্মানি-ইংল্যান্ড মধ্যকার হাইভোল্টেজ ম্যাচে শুরু থেকেই গতির খেলা দেখতে পেয়েছে ফুটবলবিশ্ব। আক্রমণ আর পাল্টা আক্রমণে দুদলের রক্ষণভাগকে ব্যস্ত রাখে উভয় দলের আক্রমণভাগের ফুটবলাররা। কিন্তু ভুড়ি ভুড়ি আক্রমণের পরও গোলের দেখা পাচ্ছিল না কোনো দলই।

১৬ মিনিটেই এগিয়ে যেতে পারত তারা। সুযোগ পেয়ে গিয়েছিলেন স্টারলিং। মাঝখান থেকে উঠে এসে সরাসরি গোলে শট করেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে বল বাইরে বের করে দন নয়্যার। ৩২ মিনিটে সুযোগ পায় জার্মানি। কাই হাভাৎসের থ্রু থেকে টিমো ওয়ার্নার বল ধরলে সামনে কোনও ডিফেন্ডার ছিলেন না। এগিয়ে এসে কোন ছোট করে তাঁর শট বাঁচান পিকফোর্ড। প্রথমার্ধ শেষ হয় গোলশন্য ব্যবধানেই।

বিরতির পর মাঠে নেমে গোল পেতে প্রায় ২৫ মিনিট অপেক্ষা করতে হয়েছে সাউদগেটের শিষ্যদের। ৭৫তম মিনিটের খেলায় গোল করে দলকে এগিয়ে নেন রহিম স্টার্লিং। এ সময় প্রথমে তিনি কেইনকে বল বাড়িয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়েন। এর ফাঁকে কেইন ও জ্যাক গ্রিলিশ হয়ে বাঁ দিকে বল পেয়ে গোলমুখে ক্রস বাড়ান লুক শ। আর গোলমুখে সাইড-ফুট শটে বল জালে পাঠান ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার।

ম্যাচে পিছিয়ে পড়ায় গোলের জন্য মরিয়া হয়ে উঠে চারবারের বিশ্বচ্যাম্পয়নরা। কিন্তু বারবার প্রতিপক্ষের ডি-বক্সের কাছাকাছি গিয়ে হতাশই করেছেন টমাস মুলাররা। উল্টো ৮৫তম মিনিটে আরো একটি গোল খেয়ে বসে জোয়াকিম লর শিষ্যরা।

এসময় বুকায়ো সাকার বদলি গ্রিলিশের দারুণ ক্রসে হেডে ঠিকানা খুঁজে নেন ইংল্যান্ড অধিনায়ক। জার্মান বাধা টপকে শেষ আটে ওঠার উল্লাসে ফেটে পড়ে পুরো ওয়েম্বলি। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-০ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে ইংল্যান্ড।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি