1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাতের আঁধারে ফের ফিলিস্তিনে ইসরায়েলি হামলা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রাতের আঁধারে ফের ফিলিস্তিনে ইসরায়েলি হামলা

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ জুন, ২০২১
Spread the love

ফের ফিলিস্তিনে হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালায় দেশটির বাহিনী।

এই হামলার পর ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) বলেছে, ফিলিস্তিনিদের ছোড়া বেলুনে দেশটির দক্ষিণাঞ্চলের আটটি স্থানে আগুন ধরে যায়। এর জবাবে হামলা চালানো হয়েছে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের এই সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়েছে, বেলুন ছোড়ার জেরে ৪৮ ঘণ্টারও কম সময়ের ব্যবধান আরেকবার ফিলিস্তিনে হামলা চালাল আইডিএফ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত ফিলিস্তিনের গাজায় বিমান হামলা চালানো হয়েছে।

ইসরায়েলের বাহিনী বলেছে, সশস্ত্র সংগঠন হামাসের স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে। খান ইউনিস এবং গাজা শহরে এসব হামলা চালানো হয়। ফিলিস্তিনে অবস্থানরত এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।

গতকাল বৃহস্পতিবার ইসরায়েলের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যেকোনো পরিস্থিতির জন্য বাহিনীকে প্রস্তুত থাকার জন্য নির্দেশ দিয়েছেন সেনাপ্রধান আভিভ কোহাভি। হামাসের স্থাপনা লক্ষ্য করে আইডিএফ হামলা চালিয়ে যাবে। এ ছাড়া গাজা উপত্যকায় যা ঘটছে তার জন্য হামাসকে দায়ী করেছে ইসরায়েলের সেনাবাহিনী।

এদিকে ইসরায়েলের হামলা পর হামাসের সদস্যরা প্রকাশ্যে মেশিনগান থেকে গুলি ছুড়েছে। এর পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বাহিনী সতর্ক সংকেত হিসেবে সাইরেন বাজিয়েছে।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ বাহিনী বলেছে, বৃহস্পতিবার পর্যন্ত গত তিন দিন ফিলিস্তিন থেকে আগ্নেয় বেলুন ছোড়া হয়েছে। ফলে ইসরায়েলের বিভিন্ন খামারে এবং জঙ্গলে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বাহিনী।

এর আগে গত মাসে ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। টানা ১১ দিন সংঘর্ষের পর গত ২১ মে এই সংঘর্ষ থামে। এরপর গত বুধবার আবারও ফিলিস্তিনে হামলা চালায় ইসরায়েল।

মে মাসের ওই সংঘর্ষে শিশুসহ কমপক্ষে ২৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ফিলিস্তিনের হামলায় নিহত হয়েছে ১৩ ইসরায়েলি।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares