1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
চারঘাট পাট চাষে ঝুঁকছেন কৃষকরা - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

চারঘাট পাট চাষে ঝুঁকছেন কৃষকরা

মো: মোহাইমেনউল (স্বপন) চারঘাট প্রতিনিধি: দৈনিক শিরোমণি:
  • আপডেট : শুক্রবার, ৪ জুন, ২০২১
Spread the love

মো: মোহাইমেনউল (স্বপন) চারঘাট প্রতিনিধি: দৈনিক শিরোমণি: পাট বাংলাদেশের সোনালী আঁশ। আর এ পাট থেকেই প্রতি বছর বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আর্জন করছে সরকার। গত মৌসুমে দাম ভালো পাওয়ায় পাট চাষে বেশি আগ্রহী হয়ে উঠছে রাজশাহীর চারঘাট উপজেলার চাষিরা। এবার উপজেলায় ৪ হাজার হেক্টর জমিতে পাট চাষ হচ্ছে এবং আবহাওয়া ভালো থাকায় পাটের ফলন আশানুরূপ হবে বলে জানিয়েছে জেলা কৃষি কর্মকর্তা।উপজেলায় ঘুরে দেখা যায়, চৈত্র-বৈশাখ মাসে পাটের বীজ বপন করেছেন কৃষকরা। প্রথমে ডেপ, পটাশ আর গোবর ছিটিয়ে তারা পাটের চাষের জমি তৈরি করছেন। ২০ থেকে ২৫ দিন নাগদ গাছ একটু বড় হওয়ার পর ইউরিয়া সার প্রয়োগ করেছেন। দুই থেকে আড়াই মাস পর তারা পাট কাটা শুরু করবেন। তা আবার আঁটি বেঁধে ডোবায় জাগ দেবেন।বিভিন্ন পাট ক্ষেত ঘুরে দেখা গেছে, এবার পাট মৌসুমের শুরু থেকে নিয়মমাফিক জমিতে বর্ষার পানি পেয়েছে। কারণ পাট চাষে বর্ষার পানি একটি বড় ধরনের উপকরণ। কৃষকরা আশা করছেন, এবার পাট বেড়ে ওঠা থেকে শুরু করে তা জাগ দিতে পানির অভাব হবে না।পাট একটি অর্থকরী ফসল, পাটের উপর নির্ভর করে আসছে একটি মৌলিক চাহিদা। মানুষের বস্ত্রসহ নানা প্রকার প্রয়োজনীয় জিনিস তৈরি হয় এই পাট থেকে। পাট থেকে সুতা, বস্তা, ঝুড়ি এবং সুতা দিয়ে পোশাক কারখানাগুলোতে তৈরি হচ্ছে বিভিন্ন প্রসাধনী। সেসব প্রসাধনী বিভিন্ন দেশে রপ্তানি হয়ে থাকে।চারঘাট পৌর এলাকার পাট চাষি মাসুদ রানা বলেন, প্রতি বছর আমি পাট চাষ করে থাকি। গতবার পাটের ভালো দাম পেয়েছি। তাই এইবার চার বিঘা জমিতে পাট চাষ করছি।সরদহ এলাকার কৃষক মোতলেব হোসেন বলেন, আমি দেড় বিঘা জমিতে পাট চাষ করছি। জমিতে গাছ ভালো হয়েছে, বর্ষার পানি পর্যাপ্ত পরিমাণে পাচ্ছে। আশা করি এইবার প্রতি বিঘায় ১০ থেকে ১২ মণ পাট পাবো।চারঘাট উপজেলা ভারপ্রাপ্ত কৃষি অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ জানান, উপজেলায় এবার ৪ হাজার হেক্টর জমিতে পাট চাষ করছেন কৃষকরা। গতবার পাট চাষ হয়েছিল ১৬শ হেক্টর জমিতে। পাটের দাম ভালো পাওয়ায় এবার কৃষকরা পাট চাষে ঝুঁকে পড়েছেন। এবার আবহাওয়া ভালো আছে, আশা করছি কৃষকেরা তাদের আশানুরূপ ফসল পাবেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares