1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বছর শেষে করোনা টিকা পাওয়ার আশা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

বছর শেষে করোনা টিকা পাওয়ার আশা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
Spread the love

বছর শেষে করোনা টিকা পাওয়ার আশা দেখছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক
চলতি বছরের শেষ নাগাদ মিলবে নভেল করোনাভাইরাস প্রতিরোধী টিকা – এমন আশার কথা শুনিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডিরেক্টর জেনারেল (ডিজি) টেড্রোস আধানম গেব্রেইসাস।

বৈশ্বিক মহামারি নিয়ে ডব্লিউএইচও নির্বাহী পরিষদের দুইদিনব্যাপী বৈঠকের সমাপণী ভাষণে মঙ্গলবার (৬ অক্টোবর) টেড্রোস বলেন, টিকাই এখন সবচেয়ে বেশি প্রয়োজন। এ বছরের শেষ নাগাদ টিকা মিলে যেতে পারে, সেই আশা আছে।

এদিকে, করোনা টিকার সহজলভ্যতা এবং সমবন্টন নিশ্চিত করতে বিশ্ব নেতাদেরকে একতাবদ্ধ হওয়ার এবং রাজনৈতিক প্রতিশ্রুতি দেওয়ার আহ্বান জানিয়েছেন ডব্লিউএইচও’র ডিজি।

তিনি জানিয়েছেন, পরীক্ষা চলছে এমন ৯ করোনা টিকা ডব্লিউএইচও পরিচালিত কোভিড-১৯ ভ্যাকসিনস গ্লোবাল অ্যাকসেস (কোভ্যাক্স) ফ্যাসিলিটির আওতায় আসছে। কোভ্যাক্স’র লক্ষ্য ২০২১ সালের শেষ নাগাদ ২০০ কোটি ডোজ টিকা বন্টন করা।

অন্যদিকে, এ পর্যন্ত কোভ্যাক্স উদ্যোগে সামিল হয়েছে ১৬৮ দেশ। তবে, চীন বা যুক্তরাষ্ট্র কেউই এই উদ্যোগের সঙ্গে নেই।

এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন বলেছে, তারা টিকা প্রস্তুতকারকদের কাছ থেকে টিকা সরবরাহ নিশ্চিত করতে দ্বি পক্ষীয় চুক্তির ওপরই নির্ভর করছে, কোন বৈশ্বিক চুক্তিতে যেতে তারা নারাজ।

প্রসঙ্গত, চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ২০১৯ সালের শেষ দিকে নভেল করোনাভাইরাসের প্রকোপ শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বজুড়ে তিন কোটি ৬০ লাখ ৭৬ হাজার ৮৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১০ লাখ ৫৫ হাজার ১৬১ জন। এছাড়া, দুই কোটি ৭১ লাখ ৬৮ হাজার ৫১৮ জন করোনা থেকে সেরে উঠে নিয়মিত জীবনে ফিরে গেছেন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares