1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১-এর খসড়ার অনুমোদন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা খুলনার দৌলতপুর থানার কাছে এক ব্যক্তিকে গুলি করে হত্যা সাতক্ষীরায় একই বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ে

ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১-এর খসড়ার অনুমোদন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩১ মে, ২০২১
Spread the love

ফাইন্যান্স কোম্পানি আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আইন লঙ্ঘনে সর্বোচ্চ ১ কোটি টাকা জরিমানা বা সর্বোচ্চ ৭ বছরের জেল অথবা দুটির বিধান রাখা হয়েছে।

 

আজ সোমবার (৩১ মে) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দুপুরে সচিবালয়ে এ বিষয়ে ব্রিফ করেন  মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, বাংলাদেশে কার্যক্রম চালানো আর্থিক প্রতিষ্ঠানগুলোর স্বার্থে আগের আইনের পরিবর্তন করা হয়েছে। নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর দৌরাত্ম্য রোধও একটা কারণ। ঋণখেলাপিদের ক্ষেত্রে বিশেষ খেয়াল রাখতে নির্দেশনা রয়েছে এই আইনে। যেসব প্রতিষ্ঠানগুলো প্রতিষ্ঠান হিসেবে বিবেচিত হতো, তারা এখন কোম্পানি হিসেবে বিবেচিত হবে। কোন কোম্পানি দেউলিয়া হলে আদালতের বাইরে ফয়সালা করা যায় কিনা, তা নিয়েও বিবেচনা করার জন্য মন্ত্রিসভা পর্যবেক্ষণ দিয়েছে।

 

লকডাউনের বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, কোনো জায়গা ঝুঁকিপূর্ণ হলে আগে থেকেই নির্দেশনা রয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য। তবে উত্তরবঙ্গে আমের মৌসুম এটিও বিবেচ্য।

 

এ ছাড়া বিরোধীদলীয় নেতা এবং উপনেতা, পারিতোষিক ও বিশেষাধিকার আইন ২০২১-এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বাংলাদেশ হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন ২০২১ খসড়ার নীতিগত অনুমোদন ও জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বাংলা ও ইংরেজি সংস্করণের খসড়া অনুমোদনও দেয় মন্ত্রিসভা।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares