1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বাঘা থেকে ৩ মেট্রিক টন ক্ষিরসাপাত আম গেল ইংল্যান্ড - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
জামালপুর দেওয়ানগঞ্জে জলে গেল হাজার কোটি, ব্রহ্মপুত্র আগের মতোই মাদারীপুরে রাতের আঁধারে দুর্বৃত্তরা পুড়িয়ে দিল প্রাইভেট কার নারায়ণগঞ্জের ভিডিও ভাইরালের পর সেই এসআই প্রত্যাহার নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক

বাঘা থেকে ৩ মেট্রিক টন ক্ষিরসাপাত আম গেল ইংল্যান্ড

লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ
  • আপডেট : শুক্রবার, ২৮ মে, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহী ব্যুরো,দৈনিক শিরোমণিঃ রাজশাহী বাঘা উপজেলার পাকুড়িয়া থেকে এই প্রথম বিদেশে আম রপ্তানি হিসেবে ৩ মেট্রিক টন ক্ষিরসাপাত আমের প্রথম চালান দিয়ে গেল ইংল্যান্ডে।শুক্রবার (২৮ মে) প্রথম চালান বাঘা উপজেলা  থেকে ইংল্যান্ডে আম পাঠিয়ে আনুষ্ঠানিকভাবে রপ্তানির যাত্রা শুরু। করোনা সংক্রমণের কঠোর বিধিনিষেধের মধ্যেও আম চাষিদের আশার মুখ দেখাচ্ছে বিদেশে আম রপ্তানি। আমের এই প্রথম চালানটি ইংল্যান্ডে পাঠানোর ব্যবস্থা করেছেন ফুড এ-ভেজিটেব্যুল এক্সপোর্ট এসোসিয়েশন। এতে করে রাজশাহী বাঘা উপজেলার আম চাষিদের মধ্যে দেখা দিয়েছে স্বস্তি ও উচ্ছ্বাস। কনট্রাক্ট ফার্মার এসোসিয়শনের সভাপতি সফিকুল ইসলাম ছানা জানান, এর চেয়ে আনন্দের আর কি আছে।করোনার কারণে গত মৌসুমে আম পাঠানো সম্ভব হয়নি। এ বছর  চাষিরা বিদেশ আম পাঠাতে পারলে  আরও উৎসাহিত হবেন। ফলে দেশের অর্থনীতিতেও অগ্রণী ভূমিকা রাখবে।তিনি জানান, তাদের সাথে ২০ জন সফল আম চাষী রয়েছে। কৃষি সম্পসারন অধিদপ্তর থেকে  আম রক্ষণা-বেক্ষনের জন্য তাদের প্রশিক্ষন দেওয়া হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আম রফতানির জন্য উপজেলার ২০ জন চাষিকে প্রশিক্ষণের মাধ্যমে তালিকাভুক্ত করা হয়েছে। উত্তম কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে  বাগানে উৎপাদিত ও ক্ষতিকর রাসায়নিকমুক্ত আম ঢাকায় বিএসটিআই ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়। এর পরে বিদেশে রপ্তানি করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা শফিউল্লাহ সুলতান জানান, আম চাষ কঠিন হলেও আমে যাতে কোনো ধরনের পোকার আক্রমণ না ঘটে এজন্য এলাকার আম চাষি ও ব্যবসায়ীরা ‘ফ্রুট ব্যাগিং’ পদ্ধতির মাধ্যমে আম চাষ শুরু করেছেন। এতে খরচ বাড়লেও একদিকে আমের গুণগত মান বাড়ছে অন্যদিকে দেশ-বিদেশের ক্রেতারা বেশি দাম দিয়েও আম কিনছেন। রাজশাহীর বাঘা- চারঘাটের আমের খ্যাতি রয়েছে দেশজুড়ে। জেলার অন্য উপজেলার তুলনায় বাঘা-চারঘাটে সবচেয়ে গুনগতমানের বেশি আম উৎপাদন হয়ে থাকে। এখানকার আম এখন আরও উন্নত পদ্ধতিতে  উৎপাদন হচ্ছে বলেই দেশের সীমাবদ্ধ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি করা হয়েছে।  এবারেও দেশের চাহিদা মিটিয়ে  অধিক পরিমাণ আম বিদেশে রপ্তানি করা হবে।
print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares