1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল মেহেরপুর জেনারেল হাসপাতালের উন্নয়নে কাজ করবে জেলা বিএনপি: পহরডাঙ্গা ইউপি নির্বাচন: ঐক্যবদ্ধ ৫ প্রার্থী, একক প্রার্থী দেওয়ার ঘোষণা নবীনগরে পুকুরে ডুবে যমজ দুই ভাইয়ের মৃত্যু নারী ফুটবলের উচ্ছ্বাসে মুখরিত গোপালপুর

অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৪ মে, ২০২১
Spread the love

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেয়া হয়েছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের এবারের আসর। টুর্নামেন্ট শুরুর নতুন দিন তারিখ আলোচনার ভিত্তিতে ঠিক করা হবে।

জনপ্রিয় ক্রিকেটভিত্তক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো ও ক্রিকবাজের তাদের প্রতিবেদনে জানাচ্ছে এ খবর। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি আইপিএল কর্তৃপক্ষের কাছ থেকে। আজ দুপুরের মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানা গেছে।

ক্রিকবাজের প্রতিবেদন মোতাবেক, আজ দুপুর সাড়ে ১২টা নাগাদ আইপিএলের ভাগ্য নির্ধারণে বৈঠকে বসেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) শীর্ষ কর্তারা। প্রাথমিকভাবে তারা ভেবেছিলেন ছয় শহরের বদলে একটি শহরে খেলা চালিয়ে নেয়ার। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব টেকেনি।

চূড়ান্ত সিদ্ধান্ত নেয়ার আগে আইপিএলে অংশগ্রহণকারী দলগুলোর কাছ থেকে তাদের মতামত জিজ্ঞেস করেছে আয়োজকরা। বেশ কয়েকটি দল পুরো আইপিএল বন্ধ করে দেয়ার পক্ষেই নিজেদের মত দিয়েছে। তাই আপাতত স্থগিত করার সিদ্ধান্তি নেয়া হয়েছে।

গত দুইদিন ধরে করোনাকে ঘিরে একের পর এক নেতিবাচক খবরই পাচ্ছে আইপিএল। এ কারণেই মূলত স্থগিত করে দেয়া হয়েছে আইপিএলের বাকি খেলাগুলো। এখনো পর্যন্ত মাঠে গড়িয়েছে আইপিএলের ২৯টি ম্যাচ। গ্রুপপর্বের ২৭ ও পরে প্লে-অফের চারটি মিলিয়ে মোট ৩১টি ম্যাচ বাকি রয়েছে টুর্নামেন্টের।

এদিকে দুই দিনে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়েছে আইপিএলের চারটি দলে। মঙ্গলবার তৃতীয় ও চতুর্থ দল হিসেবে করোনাভাইরাসে আক্রান্ত খেলোয়াড়ের কথা জানিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ ও দিল্লি ক্যাপিট্যালস। এর আগে কলকাতা নাইট রাইডার্সের দুই খেলোয়ার এবং চেন্নাই সুপার কিংসের দুই সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হন।

আজ নতুন করে আক্রান্ত হয়েছেন হায়দরাবাদের ভারতীয় উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা ও দিল্লির লেগস্পিনার অমিত মিশ্র। দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে আজ রাতেই মাঠে নামার কথা ছিল সানরাইজার্স হায়দরাবাদের, প্রতিপক্ষ ছিল মুম্বাই ইন্ডিয়ানস।

কিন্তু এ দুই দলের দুই খেলোয়াড় আক্রান্ত হওয়ায় সংক্রমণ আরও বাড়ার আশঙ্কায় চূড়ান্ত সিদ্ধান্তই নিয়ে নিলেন আইপিএল আয়োজকরা।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি