1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিফাইনালে পিএসজি - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
দিঘলিয়ায় চায়ের দোকানে গুলি, চিকিৎসাধীন অবস্থায় নাসিমের মৃত্যু শিক্ষার মানোন্নয়নে আল মুজাহিদ মল্লিকের গুরুত্বারোপ চরশিমলা মসজিদে দুটি কেচি গেট দিলেন তারেক খাঁন  কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা

বায়ার্নের বিপক্ষে হেরেও সেমিফাইনালে পিএসজি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
Spread the love

ঘুরে দাঁড়ানো কঠিন হলেও অসম্ভব ছিল না। প্রতিপক্ষের সুযোগ নষ্টের মিছিলে টিকে থাকার সম্ভাবনাও জাগিয়েছিল বায়ার্ন মিউনিখ। তবে হলো না শেষ পর্যন্ত। ঘরের মাঠে হেরেও চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে পা রাখল পিএসজি।

প্যারিসে মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালের ফিরতি লেগে ১-০ গোলে হেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা। প্রথম পর্বে তারা ৩-২ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-৩। গত আসরের ফাইনালের দুই দলের লড়াইয়ে অ্যাওয়ে গোলের সুবাদে শেষ চারে উঠেছে পিএসজি।

ঘরের মাঠে ম্যাচটিতে অবশ্য আধিপত্য দেখিয়েছে স্বাগতিক পিএসজিই। একের পর এক আক্রমণে বায়ার্নের রক্ষণ ও গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে ব্যতিব্যস্ত করে তুলেন নেইমার-এমবাপেরা।। কিন্তু তাদের দুর্বল ফিনিশিংয়ের কারণে মেলেনি গোলের দেখা। নেইমার একাই অন্তত চারটি বড় সুযোগ হাতছাড়া করেন।

কম যায়নি বায়ার্নও। অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হবে- এ সমীকরণ মাথায় রেখে তারাও কঠিন পরীক্ষা নিয়েছে পিএসজি গোলরক্ষক কেইলর নাভাসের। কিন্তু একবারের বেশি পরাস্ত করতে পারেনি নাভাসকে। ম্যাচের ৪০ মিনিটের সময় এরিক ম্যাক্সিম চুপো মোটিং করেন একমাত্র গোলটি। যা তাদের জন্য যথেষ্ঠ ছিল না।

ম্যাচের শেষদিকে গিয়ে পিএসজির পক্ষে একবার নেইমার বল জালের প্রবেশ করান। কিন্তু সেটি বাতিল হয়ে যায় অফসাইডের কারণে। এরপরও সুযোগ আসে নেইমারের সামনে। কিন্তু তিনি তা কাজে লাগাতে পারেননি। তবে ফিনিশিং ব্যর্থতা বাদ দিলে সারা ম্যাচে দুর্দান্ত খেলেছেন নেইমার। যে কারণে তার হাতেই ওঠে ম্যাচসেরার পুরস্কার।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares