1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসর শুরু ২ এপ্রিল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৩১ মার্চ, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহীঃ
রাজশাহীতে বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের টেনিস আসর শুরু আগামী ২ এপ্রিল। শেষ হবে ৯ এপ্রিল।
এই উপলক্ষে বুধবার (৩১ মার্চ) দুপুরে রাজশাহী নগরীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট কমিটির আয়োজনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা ছাড়াও দেশের অন্য বিভাগেও বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসের বিভিন্ন ইভেন্টের খেলা অনুষ্ঠিত হবে। সেই অনুযায়ী বাংলাদেশ গেমসের টেনিস ইভেন্টের খেলা শুধুমাত্র রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে। আর এই আসরকে সাফলভাবে আয়োজন করার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিভিন্ন প্রান্তের ১২৪ জন টেনিস খেলোয়াড় এই আসরে অংশগ্রহণ করবে। এরমধ্যে ২৫ জন মেয়ে খেলোয়াড় রয়েছে। তাদেরকে করোনা টেস্ট করার পর নেগেটিভ রেজাল্ট পাওয়া খেলোয়াড়দের টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া হবে। শুধু তাই নয়, করোনায় টেনিস কোর্টের বল বয় থেকে শুরু করে সংশ্লিষ্ট ব্যক্তিদেরও খেলোয়াড়দের মতো একই নিয়ম অনুসারণ করা হবে। এজন্য টুর্নামেন্ট কমিটি থেকে ৬ সদস্য বিশিষ্ট একটি চিকিৎসা টিম সার্বক্ষনিকভাবে নিয়োজিত আছে।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের পরিচালনায় এই আসরকে তুলে ধরার জন্য রাজশাহীতে মাইকিংসহ গুরুত্বপূর্ণ মোড়ে ব্যানার টাঙানো হয়েছে। এছাড়াও রাজশাহীর এই আসরকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে সভাপতি করে অর্গানাজিং কমিটি ও ৬টি উপ কমিটি গঠন করা হয়েছে। আর প্রবীণ অভিজ্ঞ ক্রীড়া সংগঠক মো. খসরুকে টুর্নামেন্ট ডাইরেক্টর মনোনীত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, খেলোয়াড়দের আবাসনের জন্য রাজশাহী নগরীর হোটেল স্টারকে নির্বাচিত করা হয়েছে। ইতিমধ্যে অধিকাংশ খেলোয়াড় রাজশাহীতে এসে পৌঁচ্ছে। সেইসাথে তারা টেনিস কমপ্লেক্সে নিয়মিত অনুশীলন করছে। আগামী ২ এপ্রিল বিকাল সাড়ে ৩টায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্ট উদ্বোধন করবেন। বিশেষ অতিথি থাকবেন রাজশাহী সদর-২ সংসদ সদস্য ফজলে হোসেন বাদশ, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. মো. হুমায়ুন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক, রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল ও বাংলাদেশ টেনিস ফেডারেশনের ( বিটিএফ) সহ-সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।
সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন, অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের  চেয়ারম্যান ড. গোলাম সাব্বির সাত্তার তাপু ও সেক্রেটারি এহসানুল হুদা দুলু, জায়েন্ট সেক্রেটারি হাসিনুর রহমান টিংকু, টুর্নামেন্ট ডাইরেক্টর মো. খসরু, নির্বাহী সদস্য মাহসুদুল হক রোকন ও শফিকুল ইসলাম।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি