1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মেহেরপুরে এনপিবি নিউজের বর্ষপূর্তি পালন নবীনগরে এমপি মান্নানের নেতৃত্বে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি প্রধানমন্ত্রীর সার্বিক সহযোগিতায় কপ-৩১ সম্মেলনে যাচ্ছেন নারায়ণগঞ্জের সায়মন কিশোরগঞ্জে উৎসাহ উদ্দীপনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত সোনারগাঁয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে মামলা মুক্তিযোদ্ধার দাফনে বাধা দেওয়ার অভিযোগে মেহেরপুরে মানববন্ধন জামপুর তালতলা বাজারে জাকির হোসেন বাবুর গণসংযোগ স্বেচ্ছাসেবক দলের নেতার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল খুলনায় সন্ধানী ক্লিনিকে গুলিবর্ষণ ও ভাঙচুর,দুজন গ্রেপ্তার অবহেলা আর সংকটে হারিয়ে যাচ্ছে সম্ভাবনা, অস্তিত্ব রক্ষায় গোপালগঞ্জ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল

রাজশাহীতে নিখোঁজের ৪ দিন পর মরদেহ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ মার্চ, ২০২১
Spread the love
লিয়াকত রাজশাহী ব্যুরোঃ রাজশাহীতে নিখোঁজের চারদিন পর শমসের শেখ (২০) নামে এক রিকশাচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ১০ টার দিকে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের একটি পরিত্যক্ত ডোবা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়।
রাজশাহী মহানগরীর কোর্ট বাজার এলাকায় নিহত শমসের শেখের বাড়ি। তিনি ওই এলাকার চাঁদ মিয়া শেখের ছেলে বলে জানিয়েছে কাশিয়াডাঙা থানা পুলিশ।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মো. কামরুজ্জামান মিয়া বলেন, আজ সকালে দেওপাড়া ইউনিয়নের পলাশবাড়ী গ্রামের ডোবার মধ্যে এক ব্যক্তির মরদেহটি দেখতে পেয়ে  স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেটি উদ্ধার করে। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। এ সময় জানা যায়, তিনি পেশায় রিকশাচালক। গত ২৪ ফেব্রুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। তার পরনে ছিল লুঙ্গি ও শার্ট।
তার পরিবারের লোকজন পুলিশকে জানান, গত ২৪ ফেব্রুয়ারি রাতে রিকশা নিয়ে বাড়ি থেকে বের হয়ে তিনি আর ফেরেননি। বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করে না পেয়ে গত ২৫ ফেব্রুয়ারি রাতে রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙা থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।
এদিকে, মহানগরীর কাশিয়াডাঙা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, ‘মরদেহ দেখে অনুমান করা যাচ্ছে, ৩/৪ দিন আগেই তাকে ডোবায় ফেলা হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি শমসের শেখ নিখোঁজ হওয়ার পরে ২৫ ফেব্রুয়ারি অপহরণ মামলা দায়ের করে তার পরিবার। এ মামলায় তিনজন আসামিকেও এরইমধ্যে গ্রেফতার করা হয়েছে। পরে তার ব্যাটারিচালিত অটোরিকশাটিও উদ্ধার করা হয়। বর্তমানে মামলাটি তদন্ত করে দেখা হচ্ছে। ’
ওই অপহরণ মামলাটি এখন হত্যা মামলায় রূপ নেবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি