1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শরণখোলায় বাঘের চামড়া সহ চোরাকারবারি আটক - দৈনিক শিরোমনি | shiromoni.com
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

শরণখোলায় বাঘের চামড়া সহ চোরাকারবারি আটক

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৯ জানুয়ারি, ২০২১
Spread the love

সাব্বির হোসেন শরনখোলা সংবাদদাতাঃ 

বাগেরহাট জেলার  শরণখোলা উপজেলায়  বাঘের চামড়াসহ গাউস ফকির (৪৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বন বিভাগ ও র‌্যাব।
আজ মঙ্গলবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার রায়েন্দা বাসস্ট‌্যান্ড সংলগ্ন এলাকা থেকে বন বিভাগ ও র‌্যাব-৮ এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করে। 
আটকের সময় তার কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। চামড়াটি ৮ ফুট ১ ইঞ্চি লম্বা ও ৩ ফুট ১ ইঞ্চি চওড়া।

আটক গাউস ফকির শরণখোলা উপজেলার দক্ষিণ সাউথখালী এলাকার মৃত রশীদ ফকিরের ছেলে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গাউস ফকির একটি বাঘের চামড়া বিক্রির চেষ্টা করছেন। ক্রেতা সেজে চামড়াটি ক্রয়ের জন্য গত তিন-চার দিন ধরে গাউসের সঙ্গে যোগাযোগ করতে থাকি। গাউসের সঙ্গে বিভিন্ন পর্যায়ে দর কষাকষি শেষে ১৩ লাখ টাকায় চামড়াটি ক্রয়ের সিদ্ধান্ত নেওয়া হয়।
‘পরে পূর্ব পরিকল্পনা অনুযায়ী র‌্যাব-৮-এর সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে যৌথভাবে অভিযান পরিচালনা করা হয়। টাকা দিয়ে চামড়া নেওয়ার সময় হাতে নাতে গাউস ফকিরকে আটক করা হয়।’ 
তিনি আরও বলেন, ‘গাউস ফকিরকে র‌্যাব-৮-এর হেড কোয়ার্টার বরিশালে নিয়ে যাওয়া হয়েছে। এ ঘটনায় আগামীকাল বুধবার (২০ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় কার্যালয়ে আনা হবে। বন্য প্রাণি নিধন আইনে বাঘ হত্যার অপরাধে মামলা দায়ের পূর্বক তাকে আদালতে সোপর্দ করা হবে।’

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares