1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন

সুবর্ণচর উপজেলা আঃলীগ সভাপতির করা মামলায় বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননাকর বক্তব্যে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১
Spread the love

মোহাম্মদ দেলোয়ার হোসেন,জেলা প্রতিনিধি,নোয়াখালী।

আওয়ামীলীগ নেতার দায়ের করা একটি রাষ্ট্রদোহী মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে নোয়াখালী অতিরিক্ত দায়রা জজ আদালত। একইসঙ্গে মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ৩১মার্চ তারিখ ধার্য করা হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী গুলজার আহমেদ জুয়েল জানান, ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করে ও সরকারবিরোধী বিভিন্ন ধরনের উস্কানিমূলক মন্তব্য করেন তারেক রহমান। তার এসব বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হয়। এ ঘটনায় নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আইনজীবী ওমর ফারুক বাদী হয়ে ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি চরজব্বার থানায় একটি রাষ্ট্রদোহ মামলা করেন। মামলায় তারেক রহমানকে আসামি করা হয়।

মামলাটির চার্জগঠনের পর গত বৃহস্পতিবার দুপুরে জেলা অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতে শুনানি হয়। শুনানি শেষে বিচারক সৈয়দ ফখরুল আবেদীন মামলার আসামি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর (পিপি) দেবব্রত চক্রবর্তী।

image_print
[jp_post_view]

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি