
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির ১৩ ছাত্রীর বাল্যবিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে। অল্প সময়ের ব্যবধানে একই বিদ্যালয়ের এতসংখ্যক ছাত্রীর বাল্যবিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পরে অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। মুচলেকায় ১৮ বছর পূর্ণ হওয়ার আগে মেয়েদের শ্বশুরবাড়িতে না পাঠিয়ে বাবার বাড়িতে রাখার এবং তাদের পড়ালেখা চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেন অভিভাবকরা। এরপর শিক্ষার্থীদের পুনরায় বিদ্যালয়ে পাঠানোর ব্যবস্থা করা হয়।
ইউএনও বলেছেন, মুচলেকার শর্ত অমান্য করে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে কোনো শিক্ষার্থীর বিয়ে দেওয়া বা তাকে শ্বশুরবাড়িতে পাঠানো হলে সংশ্লিষ্ট অভিভাবকদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বাল্যবিয়ে প্রতিরোধে সতর্ক ও সচেতন থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠানো হচ্ছে।