1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন - দৈনিক শিরোমনি | shiromoni.com
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাগুরায় প্রকাশ্যে পুলিশ সদস্যকে সড়কে গতিরোধ করে মারধর রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন নীলফামারীর ডিমলায় ভিডিপি-টিডিপি মৌলিক প্রশিক্ষণ গোপালগঞ্জে রাতের আঁধারে কেটে নেওয়া হচ্ছে বিদ্যুতের তার পঞ্চগড় তেঁতুলিয়ায় পূর্ণাঙ্গ ইউএনও হিসেবে যোগদান করলেন আনোয়ার হোসাইন দিনাজপুরে রাইস মিলের গুদামে মজুত ২১৭ বস্তা রাসায়নিক সার কুয়াকাটায় শিক্ষিকা দুই বছর অনুপস্থিত,নিয়মিত বেতন নেওয়ার অভিযোগ নড়াগতিতে সামরিক মর্যাদায় চিরনিদ্রায় অবসরপ্রাপ্ত সেনাসদস্য মোঃ কাজী আঃ আলী লালমনিরহাটের বিএসএফ সদস্যরা শটগান ওয়াকিটকি রেখে পালিয়ে যান নীলফামারীতে আনসার-ভিডিপির বৃক্ষ রোপণে সাজাই দেশ

রাঙ্গামাটির জুরাছড়ির মৈদং ইউনিয়নে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

রাঙ্গামাটি জেলা,মোশারফ হোসেন সেলিম
  • আপডেট : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
Spread the love

রাঙ্গামাটি জেলা,মোশারফ হোসেন সেলিম: ২৮ আগস্ট ২৬ খ্রি: তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার-৩ নং মৈদং ইউনিয়ন পরিষদের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর শুভ উদ্বোধন করা হয়েছে।উক্ত অনুষ্ঠানে জুরাছড়ি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজান, এসপিপি, পিএসসি-এর পক্ষ থেকে অংশগ্রহণকারী খেলোয়াড় ও উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানানো হয়। এ সময় খেলোয়াড়দের শৃঙ্খলা ও ক্রীড়াসুলভ মনোভাব বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

পাশাপাশি খেলাধুলা ও অন্যান্য ইতিবাচক কর্মকাণ্ডেও জুরাছড়ি জোন ও বাংলাদেশ সেনাবাহিনী স্থানীয় জনগণের পাশে থাকবে বলে জানানো হয়। শুক্রবার (২৮ আগস্ট) দুপুর ২টা ৩০ মিনিটে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্টহাট আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ওয়ারেন্ট অফিসার মো. নুরুল হুদা। ঐসময় জোন কমান্ডারের পক্ষ থেকে টুর্নামেন্টের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়। এছাড়াও অনুষ্ঠানে ৩ নং মৈদং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাধনানন্দ চাকমা, ফকিরাছড়ির হেডম্যান সুজন চাকমা, কারবারি জস্রো চাকমা, ইউপি সদস্য অনিল চাকমা ও প্রবিনা চাকমা, ফকিরাছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল কুমার চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে মোট ১৯টি দল অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠান ও খেলা উপভোগ করতে আনুমানিক ৮৫০ থেকে ৯০০ জন দর্শক ও স্থানীয় বাসিন্দা উপস্থিত হন। উদ্বোধনী ম্যাচে ফকিরাছড়ি স্পোর্টিং ক্লাব ৪-০ গোলের ব্যবধানে বস্তিপাড়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে। খেলা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য জুরাছড়ি জোনের পক্ষ থেকে দক্ষ সেনাসদস্যগণ রেফারি ও লাইন্সম্যান দায়িত্ব পালন করেন। একই সঙ্গে প্রয়োজনীয় টহল মোতায়েনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন স্থানীয় যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares