1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে পিঁয়াজু খেয়ে অসুস্থ হয়ে পড়ে ৯ স্কুলশিক্ষার্থী

জেলা প্রতিনিধি
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে টিফিনে ফুটপাতের দোকান থেকে পিঁয়াজু খাওয়ার পর একে একে অসুস্থ হয়ে পড়ে ৯ স্কুলশিক্ষার্থী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ সাতজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে উপজেলার মনাকষা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকালেও শিক্ষার্থীরা বিদ্যালয়ে আসে। টিফিনের সময় সপ্তম ও নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বিদ্যালয়ের সামনে ফুটপাতের একটি দোকান থেকে পিঁয়াজু কিনে খায়। এর প্রায় আধা ঘণ্টা পর কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। কারও মাথাব্যথা, কারও মাথা ঘোরা এবং কয়েকজন জ্ঞান হারিয়ে ফেলে।

মনাকষা বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক সাইফুল করিম বলেন, টিফিনের সময় সপ্তম শ্রেণির ৮-১০ জন শিক্ষার্থী বাইরে থেকে পিঁয়াজু কিনে খায়। খাওয়ার প্রায় আধা ঘণ্টা পর কয়েকজন অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তারা সুস্থ হয়ে বাড়ি ফিরে যায়। গুরুতর অসুস্থ সাতজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. মো. রহমতুল্লাহ বলেন, খাদ্যে বিষক্রিয়ার কারণে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বর্তমানে তারা বিপদমুক্ত রয়েছে। তবে সতর্কতার জন্য তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলাম বলেন, বিষয়টি জানার পর স্কুল কর্তৃপক্ষকে শিক্ষার্থীদের বাইরের খাবার খাওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। যেসব দোকান থেকে শিক্ষার্থীরা খাবার খেয়েছে, সেখানে মানসম্মত খাবার প্রস্তুত করা না হলে অভিযান চালিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি