1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন - দৈনিক শিরোমনি | shiromoni.com
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

গোপালগঞ্জে ডিবির অভিযানে ইয়াবা উদ্ধার, আটক ২জন

মো: লিটন সিকদার, গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
Spread the love

মো: লিটন সিকদার,গোপালগঞ্জ উপজেলা প্রতিনিধি :গোপালগঞ্জে পুলিশের অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালিয়ে একটি মাইক্রোবাস থেকে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় উজ্জ্বল মোল্লা (৪০) ও ওয়াসিম মোল্লা (২৫) নামে দুজনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানে মোট ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা, নগদ ৪ লাখ ৫৫ হাজার টাকা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে গোপালগঞ্জ শহরের এলজিইডি মোড় এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, মাদক পরিবহনের একটি চালান গোপালগঞ্জের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে রাতে এলজিইডি মোড়ে অবস্থান নেয় ডিবির একটি দল। পরে সন্দেহজনক একটি সাদা রঙের মাইক্রোবাস চেকপোস্টে এলে সেটিকে থামানো হয়। গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর শুরু হয় তল্লাশি।
তল্লাশির একপর্যায়ে দুজনের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর গাড়িতে থাকা একটি লাগেজে অভিযান চালিয়ে আরও ৫৯ হাজার ১২৩ পিস ইয়াবা পাওয়া যায়। সব মিলিয়ে মাইক্রোবাসটি থেকে উদ্ধার হয় ৬৪ হাজার ১২৩ পিস ইয়াবা।
এ ছাড়া অভিযানের সময় মাদক বিক্রির অর্থ হিসেবে ৪ লাখ ৫৫ হাজার টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। ইয়াবা বহনে ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে।পুলিশের প্রাথমিক দাবি, আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তারা কক্সবাজার ও টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে বিভিন্ন স্থানে সরবরাহ করতেন বলে সন্দেহ করছে আইনশৃঙ্খলা বাহিনী। মাদক পরিবহনে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে ভুয়া নম্বর প্লেট ব্যবহারের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. হাসানুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে মাদক, নগদ অর্থ ও পরিবহনে ব্যবহৃত গাড়ি জব্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার উজ্জ্বল মোল্লার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মাদকসংক্রান্ত ১০টির বেশি মামলা রয়েছে। তার বিরুদ্ধে থাকা আগের অভিযোগগুলোর বিষয়েও যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। পাশাপাশি উদ্ধার করা মাদকের উৎস, গন্তব্য এবং এর সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares