1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন

নীলফামারীর ডোমার ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

নীলফামারীর ডোমার উপজেলার আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসির ফলাফলে দেখা যায়, বিদ্যালয়টির ১০ পরীক্ষার্থীর সবাই অকৃতকার্য হয়েছে। ফলে বিদ্যালয়টির পাসের হার শূন্য।এমন ফলাফলে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর বিদ্যালয়টির শিক্ষার মান নিয়ে প্রশ্ন উঠলেও পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়নি। বিদ্যালয়ে কাগজে-কলমে শিক্ষার্থী থাকলেও নিয়মিত ক্লাসে উপস্থিত থাকে মাত্র কয়েকজন। শিক্ষার্থীদের অনুপস্থিতির পাশাপাশি শিক্ষকদের নিয়মিত উপস্থিতি ও পাঠদান নিয়েও প্রশ্ন রয়েছে।

স্থানীয়রা বলেন, ১০ পরীক্ষার্থীর মধ্যে একজনও কেন পাস করতে পারলেন না, এর দায় শিক্ষকরা এড়িয়ে যেতে পারেন না। শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে আনা, পড়াশোনায় আগ্রহী করা এবং মানসম্মত পাঠদান নিশ্চিত করার দায়িত্ব কার, সেই প্রশ্নও তুলেছেন তারা।বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম বলেন, চলতি বছর বিদ্যালয় থেকে ১০ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে। তাদের কেউই পাস করতে পারেনি। তবে কেন সবাই ফেল করেছে, এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

ডোমার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এটিএম নুরল আমিন শাহ আমবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যালয়টির ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

চলতি বছর ডোমার উপজেলার ৩৮টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ২ হাজার ৮৬২ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ১ হাজার ৬৩২ জন। জিপিএ-৫ পেয়েছে ১৬৮ জন। উপজেলায় এবার পাসের হার ৫৭ দশমিক ২ শতাংশ।

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি