1. [email protected] : admin :
  2. [email protected] : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. [email protected] : cmlbru :
  4. [email protected] : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. [email protected] : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. [email protected] : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. [email protected] : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. [email protected] : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. [email protected] : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. [email protected] : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. [email protected] : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. [email protected] : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:৫৫ পূর্বাহ্ন

জামালপুর সদর উপজেলার ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

জেলা প্রতিনিধি
  • আপডেট : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে সদর উপজেলার জয়রামপুর এলাকার পুরাতন বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

রফিকুল ইসলাম আলম জয়রামপুর এলাকার তোতা মিয়ার ছেলে। তিনি শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি দুইবার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি রফিকুল ইসলাম আলম। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আলমের ছোট ভাই উজ্জ্বল জানান, মঙ্গলবার দুপুরে পুলিশের একটি দল তাদের পুরাতন বাড়িতে গিয়ে তার ভাইকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, ‘সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম আলম একাধিক মামলার আসামি। তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।’

Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি