1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
নড়াইল কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

নড়াইল কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
Spread the love

মোঃ মনিরুজ্জামান চৌধুরী, নড়াইল কালিয়া: নড়াইলের কালিয়ায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির প্রচারে জনসাধারণের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) নড়াইল-১ (৯৩) আসনকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়।
লিফলেট বিতরণ করেন জিয়া পরিষদ কালিয়া উপজেলার আহ্বায়ক মোঃ ইকবাল বাহার (বুলবুল)। এ সময় সাধারণ মানুষের মাঝে মাদকবিরোধী সচেতনতামূলক লিফলেট বিতরণ করে মাদক সেবন, ক্রয়-বিক্রয়, পরিবহন, সরবরাহ, মজুদ ও ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা তুলে ধরা হয়।
লিফলেটে বলা হয়, নড়াইল-১ আসনকে মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ী, সেবনকারী কিংবা মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
এতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বয়ে মাদকের বিরুদ্ধে নিয়মিত কঠোর অভিযান পরিচালনার বিষয়টিও তুলে ধরা হয়। একই সঙ্গে মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিদের এসব কর্মকাণ্ড থেকে সরে এসে সুস্থ, সুন্দর ও স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানানো হয়।
মাদকসংক্রান্ত অপরাধে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও লিফলেটে সতর্ক করা হয়। পাশাপাশি সর্বস্তরের জনগণকে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে একটি মাদকমুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ নড়াইল-১ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে নড়াইল-১ (৯৩) আসনের সংসদ সদস্য আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলমের মাদকবিরোধী অবস্থান এবং ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টিও তুলে ধরা হয়।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares