1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

রাজবাড়ীতে বিদেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসী গ্রেপ্তার

নাজমুল হোসেন, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Spread the love

নাজমুল হোসেন, গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি: রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে একটি বিদেশি স্টার্লিং সাব-মেশিনগান, একটি বিদেশি পিস্তল, ৩৪ রাউন্ড তাজা কার্তুজ, তিনটি ম্যাগাজিন, কয়েকটি দেশীয় অস্ত্রসহ দুই অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১০।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান।
তিনি জানান, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে বুধবার (৫ আগস্ট) রাজবাড়ী সদর ও গোয়ালন্দ থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব আরও জানায়, বুধবার সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মহিষখোলা মোল্লাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে মো. মোমিন মোল্লা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি তৈরি স্টার্লিং সাব-মেশিনগান, দুটি ম্যাগাজিন, ২৮ রাউন্ড তাজা কার্তুজ এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

একই দিন রাত ১০টা ১৫ মিনিটের দিকে গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের জলিল মেম্বার ব্রিজ সংলগ্ন এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এ অভিযানে হাসান আলী বিশ্বাস (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা কার্তুজ, কয়েকটি দেশীয় অস্ত্র, চারটি মোবাইল ফোন এবং নগদ ১৫ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব-১০ এর অধিনায়ক (পরিচালক) ও অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের বিরুদ্ধে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অস্ত্র ও মাদকের উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে র‍্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এ ধরনের অপরাধ সম্পর্কে কোনো তথ্য থাকলে জনগণকে র‍্যাবকে জানিয়ে সহযোগিতা করার আহ্বানও জানান তিনি। তিনি আরও জানান, গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares