1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কেশবপুরে (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি - দৈনিক শিরোমনি | shiromoni.com
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনামঃ
কেশবপুরে অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থার মাসিক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জ সদরে কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা রংপুরে কাবাডিতে কোতোয়ালী থানাকে হারিয়ে চ্যাম্পিয়ন তারাগঞ্জ থানা ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বাংলাদেশি কিশোরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ শেরপুরে মাদক কেনার টাকা দিতে অস্বীকৃতি;গলা কেটে হত্যা মহজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শরতের আকাশে কুয়াশার ছোঁয়া, শ্রীপুরে শীতের আগমনী বার্তা শক্তিশালী স্থানীয় সরকার ও ইউনিয়ন পরিষদ নির্বাচন কিশোরগঞ্জে হাতকড়াসহ পালিয়ে যাওয়া আ লীগ নেতা আবার গ্রেপ্তার নড়াগাতীতে মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা

কেশবপুরে (অসকস)-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

মো: ইমরান আহমেদ, কেশবপুর উপজেলা প্রতিনিধি
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
Spread the love

মোঃ ইমরান আহম্মেদ,কেশবপুর উপজেলা প্রতিনিধিঃযশোরের কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সেনা কল্যাণ সংস্থা (অসকস) কেশবপুর শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় আয়োজিত এ কর্মসূচিতে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের পাশাপাশি স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার এবং কেশবপুর পৌরসভার মেয়র প্রার্থী ও জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জাকির হোসেন। এ সময় অসকসের নেতৃবৃন্দ ও সদস্যরা পশু হাসপাতাল প্রাঙ্গণে বিভিন্ন ফলদ গাছের চারা রোপণ করেন। এর মধ্যে সফেদা গাছের চারা উল্লেখযোগ্য।
বৃক্ষরোপণ শেষে অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান, উপদেষ্টা ড. হাবিবুর রহমানসহ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা কর্মজীবনে অর্জিত দেশপ্রেম, শৃঙ্খলা ও দায়িত্ববোধকে ধারণ করে অবসর জীবনেও সমাজ ও দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসকস একটি অরাজনৈতিক, সেবামূলক ও জনকল্যাণমূলক সংগঠন হিসেবে দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি শিক্ষা, পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী অসকসের বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের দেশ ও মানুষের কল্যাণে আরও বেশি কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি এলাকার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোনো উন্নয়নমূলক কাজে সহযোগিতার প্রয়োজন হলে তাকে অবহিত করার জন্যও তিনি সংগঠনের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
এ সময় সংসদ সদস্য উপস্থিত অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সঙ্গে পরিচিত হন, তাদের পরিবারের খোঁজখবর নেন এবং সবার সুস্বাস্থ্য ও পরিবারের কল্যাণ কামনা করেন। তিনি অসকসের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং ভবিষ্যতেও সংগঠনটি দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিদায় নেন।
কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলোকেশ কুমার সরকার বলেন, তার দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের বৃক্ষরোপণ একটি প্রশংসনীয় উদ্যোগ। গাছ জাতীয় সম্পদ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গাছ ফল ও অক্সিজেনসহ নানা উপকার দেয়। নিজ দপ্তর প্রাঙ্গণে এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করায় তিনি অসকসের নেতৃবৃন্দ ও সদস্যদের ধন্যবাদ জানান। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।
অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সংগঠনের পক্ষ থেকে ধারাবাহিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে। এর আগে গত বছর কেশবপুরের বিভিন্ন সরকারি অফিস-আদালত, এসি ল্যান্ড অফিস, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও থানার অভ্যন্তরে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ফলদ গাছের চারা রোপণ করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় এবার উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতাল প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করা হলো।
তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সেনা সদস্যরা চাকরি থেকে অবসর নিলেও দেশ ও মানুষের প্রতি তাদের দায়িত্ববোধ থেকে যায়। অসকস ভবিষ্যতেও শিক্ষা, পরিবেশ, মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ড অব্যাহত রাখবে।
বৃক্ষরোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন অসকস কেশবপুর শাখার সহ-সভাপতি ওয়ারেন্ট অফিসার আমজাদ হোসেন, ওয়ারেন্ট অফিসার রবিউল ইসলাম, সদস্য সচিব সার্জেন্ট আব্দুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি সার্জেন্ট শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কর্পোরাল রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট সুবাস ও সার্জেন্ট রুস্তম, দপ্তর সম্পাদক সার্জেন্ট শওকত হোসেন, সহ-দপ্তর সম্পাদক সার্জেন্ট মাসুদ, কোষাধ্যক্ষ সার্জেন্ট আনিসুর রহমান, আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুল মোমিন, সহ-আইন বিষয়ক সম্পাদক সার্জেন্ট আব্দুর রাজ্জাক, প্রচার সম্পাদক সার্জেন্ট আব্দুল জলিল, সহ-প্রচার সম্পাদক সার্জেন্ট মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট শাহিনুর রহমান, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক সার্জেন্ট রেজাউল ইসলাম, ক্রীড়া বিষয়ক সম্পাদক সার্জেন্ট জাহাঙ্গীর রহমান মিন্টু, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক কর্পোরাল ওয়ালিদ, ত্রাণ বিষয়ক সম্পাদক কর্পোরাল আবু কাসেম, সহ-ত্রাণ সম্পাদক কর্পোরাল জালাল, সার্জেন্ট আবু হাসান, সার্জেন্ট মিজানুর রহমান ও কর্পোরাল শহীদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অসকস কেশবপুর শাখার সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু। আলোচনা শেষে দেশ, জাতি, সংগঠন ও সকল সদস্যের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন জয়েন্ট সেক্রেটারি কর্পোরাল মোহাম্মদ রফিকুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে সাংবাদিক হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ দেবনাথ।
বৃক্ষরোপণ কর্মসূচিকে ঘিরে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। তারা আনন্দ-উৎসাহের সঙ্গে পশু হাসপাতাল প্রাঙ্গণে ফলদ গাছের চারা রোপণ করেন। তাদের এ পরিবেশবান্ধব ও জনকল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করেছেন কেশবপুরের বিভিন্ন শ্রেণি-পেশার সচেতন মানুষ।
সমাপনী বক্তব্যে অসকস কেশবপুর শাখার সভাপতি মাস্টার ওয়ারেন্ট অফিসার কামরুজ্জামান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তিনি সংগঠনের উত্তরোত্তর সাফল্য, সকল সদস্য ও তাদের পরিবারের সুস্বাস।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares