
জুলফিকার রহমান মেহেরপুর জেলা প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসূমে প্রণোদনা কর্মসূচীর আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে উৎপাদন বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ উপজেলার ৮ হাজার জন কৃষকের প্রত্যেককে এক কেজি বীজ, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার ও পলিথিন প্রদান করা হয়। গাংনী উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মতিয়র রহমানের সভাপতিত্বে বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথী ছিলেন মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক শায়খুল ইসলাম। এসময় কৃষি সম্প্রসারণ অফিসার আরাফাত মিয়া, উপসহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা, মর্তুজা জামানাসহ বিভিন্ন ইউনিয়নের কৃষকগণ উপস্থিত ছিলেন।