1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ - দৈনিক শিরোমনি | shiromoni.com
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নীলফামারী জেলা সফরে রংপুর রেঞ্জের ডিআইজি সোনারগাঁয়ে বিএনপি নেতার পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ পর্যটন নগরী দক্ষিণ আইচায় যাত্রা শুরু করল ‘বাগান বাড়ী’ রেস্টুরেন্ট ও রিসোর্ট গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের চাপায় তিন যাত্রী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল বিতর্কের জেরে সংঘর্ষ র‌্যাবের অভিযানে গোপালপুরে ৬০কেজি গাঁজাসহ একজন গ্রেপ্তার চট্টগ্রাম সীতাকুণ্ডে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচিতে অস্ত্র হাতে দুই যুবক সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে আসামি ছিনতাই কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক ভেড়ামারা থানা পরিদর্শন নীলফামারীর ডিমলায় টিকে আছে হারিয়ে যাওয়া পাতকুয়া

কোটালীপাড়ায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ

আরিফ হাজরা কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি
  • আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
Spread the love

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জে কোটালীপাড়া উপজেলায় দেবরের বিরুদ্ধে ভাবিকে মারধরের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কোটালীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গত শনিবার পিঞ্জরী ইউনিয়নের গোয়ালংক গ্রামে এ ঘটনা ঘটে।
জানাগেছে, গোয়ালংক গ্রামের রুঙ্গু ঘরামীর স্ত্রী কাজুলী বেগম বাড়ির পাশে গবাদিপশু নিয়ে ঘাস খাওয়াতে যায়। এ সময় রুঙ্গু ঘরামীর ছোট ভাইয়ের স্ত্রী শামসুন্নাহার বেগম তাদের জায়গা থেকে গবাদিপশু সড়িয়ে নিতে বলে। এক পর্যায়ে কাজলী বেগম ও শামসুন্নাহার বেগমের মধ্যে ঝগড়াঝাটি বাঁধে। এ সময় রুঙ্গু ঘরামীর ছোট ভাই কাইয়ুম ঘরামী এসে ভাবি কাজলী বেগমকে মারধর করে।
কাজলী বেগম বলেন, দীর্ঘদিন ধরে কাইয়ুম ঘরামীর সাথে আমাদের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। আমার দুই ছেলে প্রবাসে থাকে। এক মেয়ে বাহিরে পড়াশোনা করে। আমি আমার অসুস্থ স্বামীকে নিয়ে বাড়িতে থাকি। এই সুযোগে কাইয়ুম ঘরামী আমাকে একা পেয়ে লোকজন নিয়ে মারধর করে। আমি প্রশাসনের কাছে কাইয়ুম ঘরামীর বিচার দাবি করছি।
কাইয়ুম ঘরামী বলেন, আমার স্ত্রী শামসুন্নাহার বেগমের সাথে ঝগড়া লেগেছিল। আমি গিয়ে দুজনের ঝগড়া থামিয়ে দিয়েছি। আমি আমার ভাবিকে মারধর করিনি।
কোটালীপাড়া থানার এসআই সুব্রত দাস বলেন, মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

print
Facebook Comments
image_print
Print Friendly, PDF & Email
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি


This will close in 30 seconds

Shares