
আলামিন ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গোপালপুর উচ্চ বিদ্যালয় ও গোপালপুর সুফিয়া খোরশেদিয়া দাখিল মাদ্রাসাসহ ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট এর উদ্যোগে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। শুক্রবার সকালে গোপালপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট এর উদ্যোগ গোপালপুর বুক ফেস্ট ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে গোপালপুর,রেজতপুর, সাহেবনগর ও সাদেকপুর গ্রামে অবস্থিত ১১ টি শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে প্রাথমিক, মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রতিটি ক্লাসের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী ২৭৯ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে বই ও শিক্ষা সামগ্রী উপহার বিতরণ করা হয়েছে।
একই অনুষ্ঠানে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিও ৫.০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী ও গোপালপুর উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের মাঝে সাইন্টিফিক ক্যালকুলেটর উপহার দেওয়া হয়েছে।
একই দিনে সকাল ৮ টা থেকে লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট এর উদ্যোগে গোপালপুর উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে তিন শতাধিক বয়স্কদের বিনামূল্যে চোখের ছানি রোগী বাছাই এর জন্য একটি আই ক্যাম্প ও ডায়াবেটিস স্ক্রিনিং
চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। বাছাইকৃত উপযোগী রোগীদের ঢাকায় নিয়ে বিনামূল্যে ছানি আপারেশনসহ পঙ্গু ব্যক্তিদের হুইলচেয়ার ও মহিলাদের সেলাই মেশিন উপহার দিয়ে স্বাবলম্বী করার ব্যবস্থা করার কথা জানান আয়োজনকারীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন্স ক্লাব অফ ঢাকা ডিলিজেন্ট পরিচালক নিটোল আহমেদ, বক্তব্য রাখেন, আসহাব উল্লাহ দোলন(এমজেএফ),
মোহাম্মদ আলী প্রধান শিক্ষক গোপালপুর উচ্চ বিদ্যালয় বিদ্যালয়,জালাল উদ্দিন মনির সাবেক সভাপতি নবীনগর প্রেসক্লাব,লায়ন সামিউল মুক্তাদীর (এমজেএফ),লায়ন খাদিজাতুল ফেরদৌস সুমী,লায়ন উম্মে সালমা অনু, মোহাম্মদ শহিদউল্লাহ,
সামিউল ইসলাম।